যুদ্ধ-২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 প্রতিবছর সারা বিশ্বে সামরিক খাতে প্রায় ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার খরচ হয় এবং এর প্রায় ৪৫ শতাংশ খরচ করে মার্কিন যুক্তরাষ্ট্র। ১৯৯৭ সালের হিসাব মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে প্রায় ১৩ হাজার ৭৫০টি নিউক্লিয়ার ওভারহেড আছে। এর মধ্যে প্রায় সাড়ে পাঁচ হাজার ব্যালেস্টিক মিশাইল। কিন্তু সাম্প্রতিক তথ্যমতে, মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে পারমাণবিক অস্ত্রের সংখ্যা নয় হাজার ৪০০। ১৯৬৪ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ভিয়েতনাম যুদ্ধে প্রায় ৫৮ হাজার ১৪৮ জন লোক মারা গেছে। মৃত ব্যক্তিদের মধ্যে প্রায় ৬৫ শতাংশের বয়স ২১ বছরের নিচে। প্রায় ৭৫ হাজার লোক গুরুতরভাবে জখম এবং প্রায় ২৩ হাজার লোক চিরতরে পঙ্গু হয়ে গেছে। প্রায় ৯১ শতাংশ ভিয়েতনাম যোদ্ধা যুদ্ধে গিয়ে সন্তুষ্ট এবং প্রায় ৭১ শতাংশের মত—সুযোগ পেলে তারা আবার যুদ্ধে যাবে। একই বয়সের একজন সাধারণ ভিয়েতনামির চেয়ে ভিয়েতনাম যুদ্ধে অংশগ্রহণকারী একজন যোদ্ধার আয় বেশি।গ্রন্থনা: সামসুল আলমসূত্র: ডিড ইউ নো, এবং ইউএস উইংস ডট কম।