যুদ্ধবিমানের খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডগ ফাইটের আক্ষরিক অনুবাদ করলে দাঁড়ায় কুকুরের যুদ্ধ। কিন্তু মজার বিষয় হচ্ছে, ডগ ফাইট হচ্ছে দুই বিমানের মধ্যে যুদ্ধ। যুদ্ধক্ষেত্রে এটি ডগ ফাইট নামে পরিচিত। আর এই ফাইটকে কেন্দ্র করে বানানো হয়েছে ডগ ফাইট গেমস। একটি নির্দিষ্ট এলাকার মধ্যে অন্য বিমানগুলোর সঙ্গে লড়াই করতে হবে গেমারকে তাঁর বিমানটি নিয়ে। গেমে বেশ কয়েক ধরনের প্লেন রয়েছে। যার আলাদা আলাদা ক্ষমতা, গতি ও যুদ্ধ করার দক্ষতা রয়েছে। গেমার খেলার জন্য পাবেন প্রোটোফাইটার, রকওয়েল, স্যামনাইট, সুইফট, ফ্লিটফুট, উইং ব্লেড, দ্য ব্লক ডেথ ও মনগুস। অস্ত্রের মধ্যে রয়েছে মেশিন গান, ভাল্কান চেইন গান, ভাইপার রেইল গান, ববক্যাট শর্ট গান, হেলফায়ার রকেট, সিকার হোমিং মিসাইল, এনহিলাটর ক্লাস্টার রকেট ইত্যাদি যুদ্ধবিমান। আর যুদ্ধবিমানের পাশাপাশি রয়েছে অস্ত্রের বিশাল তালিকা। প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য রয়েছে এয়ার মাইন্স, ব্যাকফায়ার হোমিং মিসাইল, শিল্ড, ইনভিজিবিলিটি, রেয়ার ফেসিং ববক্যাট ও ইঞ্জিন ডিসরাপ্টর। এ ছাড়া আরও কিছু বাড়তি সুবিধার জন্য ম্যাক্স স্পিড ইনক্রিজ, আনলিমিটেড বুস্ট, ডিসগাইস, রাডার স্ক্রাম্বলার, রিভার্স কন্ট্রোলস, মেগা হেলথ ও মিডিয়াম হেলথ ইত্যাদি। সর্বোচ্চ ১৫ জন প্রতিদ্বন্দ্বীর সঙ্গে ডগ ফাইট খেলা যাবে। সব মিলিয়ে গেমস খেলার সময় নিজেকে একজন ফাইটার বিমানের বৈমানিক অনুভব করা যাবে। মাটিতে বসে এটাও কম বড় পাওয়া নয়। যা যা প্রয়োজনঅপারেটিং সিস্টেম: উইন্ডোজ এক্সপিপ্রসেসর: পেন্টিয়াম ফোর, ২.৬৬ গিগাহার্টজ/এএমডি এক্সপি ২৪০০+ ভিডিও কার্ড: ১২৮ মেগাবাইট ডিভিডি-রম ড্রাইভর্যাম: ১ গিগাবাইটডাইরেক্ট এক্স: ৯.০ সিহার্ডডিস্ক: ৪ গিগাবাইট খালিজায়গা