যুদ্ধবিরোধী চলচ্চিত্রের আসর কাল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র ২৯ ও ৩০ আগস্ট থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে দুই দিনব্যাপী যুদ্ধবিরোধী চলচ্চিত্র অধিবেশনের আয়োজন করেছে।
অধিবেশনে বিভিন্ন দেশের পাঁচটি যুদ্ধবিরোধী চলচ্চিত্র প্রদর্শিত হবে। ২৯ আগস্ট বিকেল সাড়ে চারটায় প্রদর্শিত হবে জহির রায়হানের স্টপ জেনোসাইড ও রবার্তো বেনিগনির লাইফ ইজ বিউটিফুল, সন্ধ্যা সাতটায় হানি আবু আসাদ পরিচালিত ওমর। ৩০ আগস্ট বিকেল পাঁচটায় এরান রিকলিস পরিচালিত লেমন ট্রি এবং সন্ধ্যা সাতটায় প্রেদ্রাগ আন্তোইজেবিক পরিচালিত সেভিয়র প্রদর্শিত হবে। বিজ্ঞপ্তি।