যুদ্ধাপরাধবিরোধী জনমত গড়ে তোলার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন বলেছেন, ‘৭০-এর নির্বাচনে বাঙালির নায্য অধিকার আদায়ের আপসহীন সংগ্রামী নেতা ছিলেন শহীদ মুরিদুল আলম। মেধাবী এ ছাত্রনেতা একাত্তরে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন করেছেন। তাঁর মতো লাখো শহীদের স্বপ্নের বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব আমাদের।’ আর এ জন্য তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে যুদ্ধাপরাধবিরোধী জনমত গড়ে তোলার আহ্বান জানান। মন্ত্রী ২ অক্টোবর মুক্তিযুদ্ধের সংগঠক শহীদ মুরিদুল আলমের ওপর চন্দনাইশ ছাত্রসমিতির স্মারক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। নগরের ইসলামাবাদী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চন্দনাইশ উপজেলার ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য নজরুল ইসলাম চৌধুরী, নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ, আবু ইউসুফ চৌধুরী, নগর যুবলীগের সভাপতি চন্দন ধর প্রমুখ। সভায় বক্তারা শহীদ মুরিদুল আলমের নামে সিটি করপোরেশনের উদ্যোগে একটি সড়কের নামকরণ এবং চন্দনাইশে একটি মুক্তিযুদ্ধভিত্তিক গণপাঠাগার প্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি।