যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৫তম শাহাদতবার্ষিকী (জাতীয় শোক দিবস) উপলক্ষে নগরের বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে কালোব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো, আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্বেচ্ছায় রক্তদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। ইতিমধ্যে অনুষ্ঠিত পৃথক আলোচনা সভায় বক্তারা ফাঁসির দণ্ডপ্রাপ্ত বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার আহ্বান জানান। একই সঙ্গে তাঁরা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত বিচারের মাধ্যমে যুদ্ধাপরাধীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান।বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসংগঠনের উদ্যোগে গত শুক্রবার সকালে চট্টগ্রাম মিউনিসিপাল মডেল উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া, আজ সকালে কালোব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানানোর কর্মসূচি রয়েছে। সরকারি সিটি কলেজজাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম সরকারি সিটি কলেজে নেওয়া কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো পতাকা ও কালোব্যাজ ধারণ, পনেরোই আগস্ট নিহতদের স্মরণে দোয়া মাহফিল এবং ‘বাংলাদেশের অভ্যুদয় ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ শীর্ষক আলোচনা সভা। ছাত্রলীগ কমার্স কলেজ শাখাবঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে কমার্স কলেজ ছাত্রলীগ ১১ আগস্ট শোকমিছিল ও সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি মো. লুৎফুল এহসান শাহের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নগর ছাত্রলীগ সভাপতি এম আর আজিম। বিশেষ অতিথি ছিলেন ছাত্রনেতা শাখাওয়াত হোসেন, মো. সালাহউদ্দিন, জামাল উদ্দিন আহমদ, জাহাঙ্গীর হোসেন প্রমুখ। ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় কলেজভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা ক্যাম্পাস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ১২ আগস্ট সংগঠনের আহ্বায়ক কমল কান্তি মজুমদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নগর যুবলীগের সভাপতি চন্দন ধর। বক্তব্য দেন এম আর আজিম, এস এম ইসমাইল, আবু হোসেন, ওয়াসিম উদ্দিন প্রমুখ।