যুদ্ধাপরাধীদের বিচার ও শাস্তির দাবিতে পানছড়িতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচার ও শাস্তির দাবিতে পানছড়ি উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেছে খাগড়াছড়ির পানছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। গত ৩০ অক্টোবর সকাল সাড়ে ১০টায় এ মানববন্ধনে উপজেলার শিক্ষক, সাংবাদিক, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন এবং সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেয়। এ সময় পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাহার মিয়া ও পানছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দিলীপ বড়ুয়া যুদ্ধাপরাধীদের বিচার ও শাস্তির দাবিতে বক্তব্য দেন।