যুদ্ধাপরাধীদের বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যুদ্ধাপরাধীদের বিচার না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না। দেশে যখন যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে তখন একটি পক্ষ তাদের বাঁচাতে নানা ষড়যন্ত্র করছে। তবুও সরকারের নির্বাচনী ওয়াদা অনুযায়ী যুদ্ধাপরাধীদের বিচার এ দেশের মাটিতে হবেই হবে।’এসব কথা মিরসরাই মুক্তিযোদ্ধা পুনর্মিলনী উৎসবের বক্তাদের। ২০ মার্চ উৎসবের আয়োজন করে মিরসরাই মুক্তিযোদ্ধা পুনর্মিলনী পরিষদ। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে দিনব্যাপী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনর্মিলনী পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম সদর ইউনিট কমান্ডের আহ্বায়ক মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান বীরবিক্রম, কেন্দ্রীয় সদস্যসচিব এমদাদ হোসেন, উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন, সীতাকুণ্ড পৌর মেয়র নায়েক (অব.) শফিউল আলম, মুক্তিযোদ্ধা অহিদুল হক ও মোশাররফ হোসেন। বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ । অনুষ্ঠানের শুরুতে একাত্তরের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রধান অতিথি বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা আমাদের এই মিরসরাইয়ের এবং মুক্তিযুদ্ধে মিরসরাইয়ের অবদান অপরিসীম।’ তিনি মিরসরাইয়ের মুক্তিযুদ্ধের স্থানসমূহ, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস লিপিবদ্ধ করার অঙ্গীকার ব্যক্ত করেন। দ্বিতীয় পর্বে ছিল মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ। মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে স্মৃতিচারণ করেন তোফায়েল আহমেদ, জাফর আহমেদ চৌধুরী, মোহাম্মদ হেলাল, তোবারক হোসেন, জামাল উল্লাহ, মো. নাসির উদ্দিন, মোহাম্মদ জাহাঙ্গীর, ফজলুল করিম, মেজর (অব.) মোহাম্মদ মোস্তফা, কামাল উদ্দিন, এএইচএম জিলানী চৌধুরী প্রমুখ। স্মৃতিচারণের পরে ছিল মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজ্ঞপ্তি।