যুদ্ধাপরাধীদের বিচার দাবি
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী কর্মসূচি পালন করেছে। এর মধ্যে ছিল আলোচনা, গান, নাটক, আবৃত্তি, শিশুদের ছবি আঁকা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ইত্যাদি। আলোচনা সভায় বক্তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে এবং সমৃদ্ধ দেশ গঠনে ঐক্যবদ্ধ প্রয়াসের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি তাঁরা যুদ্ধাপরাধীদের বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। আমাদের প্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের পাঠানো খবর: প্রজন্ম ’৭১: প্রজন্ম ’৭১ (মুক্তিযুদ্ধে শহীদদের সন্তান) চট্টগ্রাম বিভাগীয় শাখার উদ্যোগে এনায়েত বাজার অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মো. আইয়ুব খানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সলিল চৌধুরী, সাখাওয়াত হোসেন, উদয় চৌধুরী, মেরাজ তাহসিন, স্বপন ভট্টাচার্য, মিতা দাশগুপ্তা প্রমুখ। ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ:চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ মিলনায়তনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ছিল চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। এতে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ কর্নেল সৈয়দ গোলাম জাহিদ। ওডেব: অর্গানাইজেশন ফর ওম্যান ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (ওডেব) কনকর্ড টাওয়ার সম্মেলন কক্ষে শ্রমিক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের প্রধান নির্বাহী শ্যামলী মজুমদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিজিএমইএর সাবেক পরিচালক আ ন ম সাইফুদ্দীন। ওডেব ইয়ং লিডারস ফোরাম ও সাংবাদিকদের মতবিনিময় শীর্ষক টকশো নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।গ্লোবাল স্কলার স্কুল অ্যান্ড কলেজ: নগরের দক্ষিণ খুলশি ক্যাম্পাসে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন এ এন এম আব্দুল মোক্তাদের। উপস্থিত ছিলেন দিলশাদ আহমেদ, নাহিদ ইসরাত প্রমুখ। স্বপ্নিল মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি: মিরসরাইয়ের হাদিফকিরহাট স্বপ্নিল মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির উদ্যোগে দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি মীর হোসেন। প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামছুল হুদা ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন মিরসরাই থানা সমবায় কর্মকর্তা মুরাদ আহম্মদ ও কামাল পাশা। চিকিৎসাসেবা দেন আনোয়ারুল আজিম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মঈনুল আহসান।মিরসরাই: সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাধীনতা দিবসের আলোচনা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রেহানা আক্তার। আলোচনা করেন মুক্তিযোদ্ধা মো. মোশাররফ হোসেন, অধ্যাপক নূর-উন-নবী, মোহাম্মদ আলী প্রমুখ। উপজেলা পরিষদ মিলনায়তনে মিরসরাই শিল্পকলা একাডেমীর খুদেশিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’। এতে অংশ নেয় প্রজ্ঞা বড়ুয়া, মুমতাহিনা তাবাস্সুম, ইউসরা শারফুদ্দীন, মুহিবুল আলম, যুবরাজ মল্লিক, আনিকা ধর, ইসরাত তাহসিনা, প্রত্যয়, পৃথা, সোহাগ, এনজেল, বর্ষা, তানহা, বৈশাখী দাস, প্রমি, বাঁধন, তাসমিয়া, পূজা, ইমু বড়ুয়া, জান্নাতুল মাওয়া ও দীপা। অনুষ্ঠান উপস্থাপনা করেন মমতাজ আলম। কাপ্তাই: কাপ্তাই উপজেলার বিউবো মাধ্যমিক বিদ্যালয়, কর্ণফুলী কলেজ, নৌবাহিনী উচ্চবিদ্যালয়, কেপিএম উচ্চবিদ্যালয় ও কলেজ, আল আমীন মাদ্রাসা, কর্ণফুলী ভিউক্লাব, কাপ্তাই উচ্চবিদ্যালয়, নারানগিরি সরকারি উচ্চবিদ্যালয়, কর্ণফুলী শিশুবিদ্যালয়, প্রথম আলো কাপ্তাই বন্ধুসভা, চম্পাকুঁড়ি খেলাঘর আসর, কেপিএম শ্রমিক কর্মচারী ইউনিয়ন, কাপ্তাই আবৃত্তি একাডেমিসহ বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে।খাগড়াছড়ি সরকারি কলেজ: খাগড়াছড়ি সরকারি কলেজ মিলনায়তনে আলোচনা সভা ইতিহাস বিভাগের প্রধান মো. শাহ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ এম মফিজুর রহমান। আলোচনা করেন মুহাম্মদ জয়নুল আবেদীন, শওকত ইকবাল, মোক্তার রশীদ প্রমুখ। এর আগে কলেজ মাঠে প্রীতি ক্রিকেট খেলার আয়োজন করা হয়।রামু: মহিলা সমাবেশ, প্রীতি ফুটবল, সন্ধ্যায় শহীদ মিনার চত্বরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া আওয়ামী লীগ, বিএনপি, যুবলীগ, প্রেসক্লাব, দুর্বার শিল্পী গোষ্ঠী পৃথক কর্মসূচি পালন করে।