যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করে বিচারের রায় কার্যকর করার দাবি জানানোর মধ্য দিয়ে মিরসরাই মুক্ত দিবস পালন করা হয়েছে। গত বৃহস্পতিবার হানাদার মুক্ত দিবস উপলক্ষে স্থানীয় মাসিক মিরসরাই এবং মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ পরিষদ আলোচনা সভার আয়োজন করে।উপজেলা পরিষদ মিলনায়তনে পরিষদের আহ্বায়ক মুহাম্মদ নিজাম উদ্দিনের সভাপতিত্বে সভায় আলোচক ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহম্মদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল হুদা, ডেপুটি কমান্ডার মো. আবুল হাসিম, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাফর আহম্মদ চৌধুরী, প্রথম আলোর মিরসরাই প্রতিনিধি শারফুদ্দিন কাশ্মীর, ছাত্রনেতা জাফর ইকবাল চৌধুরী, আবদুল আজিজ, শিক্ষিকা বিলকিস আক্তার, এনায়েত হোসেন প্রমুখ।বক্তারা বলেন, এ দেশের মাটিতে কোনো যুদ্ধাপরাধীর ঠাঁই নেই। চিহ্নিত রাজাকার-আলবদর ও তাদের সহযোগীদের বিচারের সঙ্গে সঙ্গে উপজেলা ও জেলা পর্যায়ে যুদ্ধাপরাধীদের তালিকা প্রস্তুত করে তাদের আইনের আওতায় আনার দাবিও জানান তাঁরা।এর আগে সকালে বধ্যভূমিতে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানো হয়।উল্লেখ্য, ১৯৭১ সালের ৮ ডিসেম্বর মিরসরাই শত্রুমুক্ত হয়েছিল।