যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল থেকেই মানুষের স্রোত ছিল শহীদ মিনারমুখী। বিজয়ের দিনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢল নেমেছিল সব বয়সী মানুষের। শহরজুড়ে ছিল নানা আয়োজন। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবের নগর হয়ে ওঠে চট্টগ্রাম। হাজারো কণ্ঠে এক দাবি, যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ হোক। বিজয় দিবসে বিভিন্ন সংগঠন পালন করে নানা কর্মসূচি:বাংলাদেশ মাইনরিটি পার্টি: বিজয় দিবসে বাংলাদেশ মাইনরিটি পার্টি চট্টগ্রাম জেলা ও মহানগর শাখা যৌথভাবে ডিসি হিল প্রাঙ্গণ থেকে বিজয় শোভাযাত্রা বের করে। এটি মোমিন রোড, আন্দরকিল্লা, লালদীঘির পাড়, নিউ মার্কেট হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এরপর নেতা-কর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন। পরে পার্টির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি ডা. বি বি চৌধুরীর সভাপতিত্বে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন পার্টির কেন্দ্রীয় সভাপতি শচীন্দ্র লাল দে, সহসভাপতি অমরেন্দ্র মল্লিক, প্রবীর বড়ুয়া, ডা. নেপাল দাশ গুপ্ত, বিকাশ চৌধুরী, কেন্দ্রীয় মৎস্যজীবী সমিতির মহাসচিব সুবল দাশ, অ্যাডভোকেট মিলন মহাজন প্রমুখ। চট্টগ্রাম প্রেসক্লাব: বিজয়ের দিনে উৎসবে মেতে উঠেছিল চট্টগ্রাম প্রেসক্লাব। দিনের প্রথমার্ধে শিশুমেলা পরিণত হয় আনন্দময় মিলনমেলায়। অনুষ্ঠিত হয় গান, আবৃত্তি, চিত্রাঙ্কনসহ নানা প্রতিযোগিতা। দ্বিতীয় পর্বে ছিল গুণীজন, কৃতী সাংবাদিক ও শিক্ষার্থী সংবর্ধনা এবং সংগীতানুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র এম মন্জুর আলম। প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ রউফ। বক্তব্য দেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদ উল আলম, অধ্যাপক হাসিনা জাকারিয়া, যুগ্ম সম্পাদক মহসিন চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী, সদস্য আসিফ সিরাজ প্রমুখ। এবার গুণীজন হিসেবে সম্মাননা প্রদান করা হয় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক মো. মোজাম্মেল হককে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী মৃণাল ভট্টাচার্য, জয়ন্তী লালা, সুজিত রায়, কল্পনা লালা, বনানী দত্ত ও মধুলিকা মন্ডল। বোধন আবৃত্তি পরিষদ: আজ বিজয় দিবস উপলক্ষে বোধন আবৃত্তি পরিষদ, চট্টগ্রামের উদ্যোগে শনিবার সন্ধ্যায় নগরের চেরাগি পাহাড়ের মোড়ে ব্র্যাক ব্যাংকের সামনে প্রদীপ প্রজ্জ্বালন ও আবৃত্তির আয়োজন করা হয়।‘যুদ্ধাপরাধীদের বিচার নব প্রজন্মের অঙ্গীকার’-এই প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ের ৪১ বছর পদার্পণ উপলক্ষে ৪১ সংখ্যাটি লিখে তাতে প্রদীপ প্রজ্জ্বালন করা হয়।অনুষ্ঠানে বক্তব্য দেন কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার।এতে আমন্ত্রিত অতিথি হিসেবে আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী রাশেদ হাসান, মিলি চৌধুরী ও ফারুক তাহের।বোধনের সদস্যদের মধ্যে আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী জাভেদ হোসেন, প্রণব চৌধুরী, মাইনুল আজম চৌধুরী, কাজী মামুন, শারমিন মৃত্তিকা, তাপস দাশ, ফারুক আজম চৌধুরী, রমিজ বাবু, তন্বী নন্দী, মুক্তি সিকদার, নিউটন দে, তনুজা চক্রবর্তী, সন্দীপন সেন, মহৎ দেব, অর্পিতা দাশ, পৃথুলা চৌধুরী, আবু সাঈদ, প্রাচ্য বিশ্বাস, ঐন্দ্রিলা কানুনগো ও মনজুর আলম।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবৃত্তিশিল্পী তৈয়বা জহির আর্শি।সূর্যসেন পাঠাগার: ‘মুক্তিযুদ্ধে আত্মদান ও ত্যাগের বিনিময়ে সাধারণ মানুষ চেয়েছিল একটি স্বাধীন অসাম্প্রদায়িক গণতান্ত্রিক দেশ। কিন্তু ৪১ বছরে সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি। উল্টো মানুষের অধিকার হরণ করার মাধ্যমে তৈরি করা হয়েছে বৈষম্য। সমাজে ছড়িয়ে পড়ছে অশ্লীলতা। যার প্রভাবে যুব সমাজের নৈতিক চরিত্রে নেমেছে ধস।’ সূর্যসেন পাঠাগারের সভায় বক্তারা এ কথা বলেন। ‘পাঠাগার হোক মানুষ গড়ার হাতিয়ার’ এই স্লোগানে সূর্যসেন পাঠাগারের উদ্যোগে বের করা হয় বিজয় শোভাযাত্রা। এরপর অনুষ্ঠিত হয় সমাবেশ। উপস্থিত ছিলেন পাঠাগারের উপদেষ্টা আশীষ নন্দী, প্রকৌশলী ফুয়াদ মাহমুদ, কার্যকরী কমিটির সহসভাপতি মিনহাজুর রহমান প্রমুখ। সমাবেশে সভাপতিত্ব করেন কার্যকরী কমিটির সভাপতি অচ্যুতানন্দ লিটন। রোটারি ক্লাব অব চিটাগাং সাগরিকা: বিজয় দিবস উপলক্ষে রোটারি ও রোটার্যা ক্ট ক্লাব অব চিটাগাং সাগরিকার পক্ষে শোভাযাত্রা করে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বক্তব্য দেন আলী ফখরী, খনরঞ্জন রায়, নূর মোহাম্মদ চৌধুরী, ডা. বিপ্লব ভট্টাচার্য্য, গোলাম ফারুক, সুরঞ্জিত কুমার সিনহা প্রমুখ। এ ছাড়া বিজয় দিবস উপলক্ষে রোটারি ক্লাবের পক্ষ থেকে পক্ষকালব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।