নূতন চন্দ্র সিংহের মৃত্যুবার্ষিকীতে রামেন্দু মজুমদার
যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করার জন্য স্বাধীনতার বিপক্ষের শক্তি সক্রিয়
প্রখ্যাত মুক্তিযোদ্ধা ও নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেছেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় না এলে যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া শুরু হতো না। এই বিচারপ্রক্রিয়া বন্ধ করার জন্য স্বাধীনতার বিপক্ষের শক্তি সক্রিয়। এই বিচারকাজ শেষ করার জন্য মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে আবার ক্ষমতায় আসতে হবে এবং এ জন্য সবাইকে কাজ করতে হবে।’ তিনি ১৩ এপ্রিল কুণ্ডেশ্বরী বালিকা মহাবিদ্যালয়ের সত্য সিংহ মিলনায়তনে শহীদ নূতন চন্দ্র সিংহের ৪১তম মৃত্যুবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।শহীদ নূতন চন্দ্র সিংহ স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক ফজলী হোসেনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, সাংবাদিক অরুণ দাশগুপ্ত, ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, অধ্যাপক আবদুল আলীম, সাংবাদিক সুমি খান, মুক্তিযোদ্ধা আবু জাফর চৌধুরী, প্রফুল্ল রঞ্জন সিংহ, নেয়ামউল্লাহ, দিলরুবা ইয়াসমীন, মাধব দীপ ও ড. সৌরেন বিশ্বাস।সভায় স্বাগত বক্তব্য দেন স্মৃতি সংসদের সম্পাদক সজল চৌধুরী। কুণ্ডেশ্বরী ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষে প্রতিবেদন পাঠ করেন সম্পাদক রাজীব সিংহ।সভা শেষে রাউজানের একটি কলেজ ও ১০টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের শহীদ নূতন সিংহ স্মৃতি বৃত্তি ও দুজন দরিদ্র মেধাবী ছাত্রীকে কুণ্ডেশ্বরী দয়াময়ী স্মৃতি বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে সমবেত সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠান সঞ্চালন করেন পূরবী দাশগুপ্ত। বিজ্ঞপ্তি।