যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে খেলাঘরের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে শিশু-কিশোর সমাবেশ, মানববন্ধন ও শোভাযাত্রা ২১ অক্টোবর বিকেলে অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এ সমাবেশে যুদ্ধাপরাধী-মানবতাবিরোধীদের দ্রুত বিচারের দাবি জানানো হয়। সংগঠনের সহসভাপতি এম নাসিরুল হকের সভাপতিত্বে এতে বক্তব্য দেন আশীষ সেন, অজিত আইচ, অঞ্চল চৌধুরী, রূপক চৌধুরী, রিপন বড়ুয়া প্রমুখ। বিজ্ঞপ্তি।