যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মিছিল সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে রাউজান উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে মিছিল ও সমাবেশ ১১ জানুয়ারি অনুষ্ঠিত হয়। উপজেলা চত্বর থেকে শুরু হওয়া এই মিছিল সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন মুসলিম উদ্দিন খান, বশির উদ্দিন খান, দিদারুল আলম, সাহাবুদ্দিন আরিফ, এম আব্বাস উদ্দিন আহমেদ, কাজী ইকবাল, কামাল উদ্দিন আহমদ, জমির উদ্দিন, আবদুল জব্বার, জাহাঙ্গীর আলম, সরওয়ার্দ্দী সিকদার প্রমুখ।