প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতকানিয়া উপজেলা পরিষদ চত্বরে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ২৬ ফেব্রুয়ারি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা নলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছার হত্যার বিচার এবং সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোনাফের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধেরও দাবি জানান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুহম্মদ ইদ্রিস। বক্তব্য দেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জহির উদ্দিন, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফয়েজ আহমদ, সাংগঠনিক সম্পাদক কোরবান আলী, কুতুব উদ্দিন চৌধুরী প্রমুখ।