যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া গতিসম্পন্ন ও ধর্মভিত্তিক মৌলবাদী রাজনীতি নিষিদ্ধের দাবিতে আমরা রাসেল হালিশহর থানা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ১৬ জুলাই অনুষ্ঠিত হয়। আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সালেহ আহম্মদ, আব্দুর রহিম, হেলাল উদ্দিন প্রমুখ। বক্তারা মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য অভিযুক্তদের বিচার দাবি করেন। এ ব্যাপারে তাঁরা সরকার ও সমাজের প্রগতিশীল অংশের সক্রিয় ভূমিকা আশা করেন। এর আগে একটি মিছিল বের করা হয়। বিজ্ঞপ্তি।