যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সমাবেশ মিছিল
যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবি ও জামায়াত শিবিরের সশস্ত্র হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জেলা পরিষদ চত্বরে প্রতিবাদ সমাবেশ মহানগর কমিটির আহ্বায়ক এ এইচ এম জিয়াউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসভাপতি মফিজুর রহমান। বক্তব্য দেন মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক কে বি এম শাহজাহান, জাতীয় পরিষদের সদস্য তারেক মাহমুদ, মহানগর সদস্য মো. নুরুল কবির, সত্যজিত চক্রবর্তী, ওয়ারিশ আলী খান, দেবাশীষ নাথ, মো. তসলিম উদ্দীন, আবুল হাসনাত প্রমুখ। মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘বড়পোল এলাকায় জামায়াত শিবিরের অস্ত্রধারী সন্ত্রাসীরা গাড়ি ভাঙচুর, দোকানপাট লুটপাট, পথচারীদের হামলা ও কর্তব্যরত পুলিশ কর্মকর্তাকে গুলি করেছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতে হবেই। কেউ বাধা দিতে এলে আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। গণতন্ত্রপ্রিয় মানুষকে নিয়ে যুদ্ধাপরাধীদের বাঁচানোর অপকৌশল রাজপথেই মোকাবিলা করা হবে।’ তিনি ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান। বিজ্ঞপ্তি। মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটবাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে সম্প্রতি যুদ্ধাপরাধীর বিশেষ ট্রাইবুনালে দ্রুত বিচার ও স্বাধীনতাবিরোধী শক্তি কর্তৃক হরতাল, নৈরাজ্য, অগ্নিসংযোগ এবং নাশকতামূলক পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নগরের দারুল ফজল মার্কেট মুক্তিযোদ্ধা জেলা কমান্ডের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা কমান্ডার মোহাম্মদ শাহাবুদ্দিন। বক্তব্য দেন প্রাতিষ্ঠানিক কমান্ডের ফজল আহমদ, নগরের সাবেক আহ্বায়ক ফাহিম উদ্দিন, যুদ্ধকালীন গ্রুপ কমান্ডার এনামুল হক চৌধুরী, নৌ কমান্ডো মো. আনোয়ার, দপ্তর কমান্ডার মো. নাসির, যুদ্ধাহত ও পুনর্বাসন কমান্ডার আবদুর রশিদ, সাংগঠনিক কমান্ডার এ কে এম সরওয়ার কামাল, তথ্য ও প্রচার কমান্ডার আবদুর রাজ্জাক প্রমুখ। বক্তারা বলেন, ‘যুদ্ধাপরাধীর বিচার এখন সময়ের দাবি এবং জনগণের প্রাণের দাবি।’ যুদ্ধাপরাধীর দ্রুত বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করার জন্য সরকারের প্রতি তাঁরা জোর দাবি জানান। প্রতিবাদ সভার পর বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিজ্ঞপ্তি।উত্তর জেলা আ. লীগহরতালের নামে পুড়িয়ে মানুষ মারা, গণতন্ত্র ও উন্নয়নের অগ্রযাত্রা ব্যাহত করার জন্য নৈরাজ্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে ৪ জুলাই বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক মো. মঈনুদ্দীন। প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, ফখরুদ্দীন, এহসানুল হায়দার চৌধুরী, শেখ আতাউর রহমান, বদিউল আলম তালুকদার, এম এ নাসের, ইউনুস গনি, দেবাশীষ পালিত প্রমুখ। বিজ্ঞপ্তি।আনোয়ারা মুক্তিযোদ্ধা সংসদ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আনোয়ারায় ৪ জুলাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সহকারী কমান্ডার রশিদ আহমদের পরিচালনায় শোভাযাত্রাটি আনোয়ারা শহীদ মিনার থেকে শুরু করে সদরে প্রদক্ষিণ করে। পরে সমাবেশে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার মো. সাহাব উদ্দিন। বক্তব্য দেন কমান্ডার লোকমান আহমদ শাহ, উপ-কমান্ডার সৈয়দ নুর, শাহ আলম, মোয়াজ্জেম হোসেন, শামশুল আলম, বজল আহমদ প্রমুখ। বক্তারা বলেন, যত দ্রুত সম্ভব যুদ্ধাপরাধীদের বিচার করে দেশ ও জাতিকে কলঙ্কমুক্ত করতে হবে। — আনোয়ারা প্রতিনিধি