এক পাকিস্তানি সৈনিক মুক্তিযোদ্ধাদের সম্পর্কে বলছে: এই রোগাপটকা ছেলেগুলো কী যুদ্ধ করবে, এরা তো একটা থ্রি নট থ্রি রাইফেলের চেয়ে বেশি কিছু কাঁধেই নিতে পারবে না! অপর সৈনিক: এটা যুদ্ধ, কুস্তি না। এখানে ওদের তোমার মতো গর্দভকে কাঁধে নেওয়ার প্রয়োজন পড়বে না। প্রচণ্ড গোলাগুলি শেষে এক যোদ্ধা ছুটে গেল সৈনিকদের ডাক্তারের কাছে।ডাক্তার: কী সমস্যা তোমার?সৈনিক: আপনি পরীক্ষা-নিরীক্ষা করে শুধু এটুকু বলুন, আমি কি আমি, না আমার আত্মা?তিন বন্ধুতে গল্প হচ্ছে।প্রথম বন্ধু: আমার দাদা একজন বিখ্যাত সৈনিক ছিলেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি অস্ত্র হাতে ৫০ জন যোদ্ধাকে কুপোকাত করেছিলেন।দ্বিতীয় বন্ধু: আমার দাদা ছিলেন আরও বিখ্যাত। খালি হাতেই তিনি ১০০ জন যোদ্ধাকে ধরাশায়ী করতে পারতেন।তৃতীয় বন্ধু: আজ যদি আমার দাদা বেঁচে থাকতেন, তিনিও একজন বিখ্যাত লোক হতেন।প্রথম বন্ধু: কীভাবে?তৃতীয় বন্ধু: বেঁচে থাকলে তার বয়স হতো ১৫২, এটাই কি বিখ্যাত হওয়ার জন্য যথেষ্ট নয়?! তিন সৈনিক তাদের বীরত্বের কথা বর্ণনা করছে।প্রথম সৈনিক: আমার হাতের নিশানা কত ভালো, জানো? আমি একবার এক যোদ্ধার সামনে পড়ে গিয়েছিলাম। আমার এক গুলিতেই তার হাতের রিভলবারটা উড়ে গেল।দ্বিতীয় সৈনিক: আমার হাতের নিশানাও ভালো। আমিও এক যোদ্ধার মুখোমুখি হয়েছিলাম, আর আমার এক গুলিতেই তার মাথার টুপিটা উড়ে গিয়েছিল।তৃতীয় সৈনিক: আমার নিশানাও অসাধারণ। আমিও এক যোদ্ধার মুখোমুখি হয়েছি, আর আমার এক গুলিতেই তার মাথার ওপর থেকে একঝাঁক পাখি উড়ে গেছে!রাতে বিছানায় শুয়ে দুই সৈনিকের মধ্যে কথা হচ্ছে।প্রথম সৈনিক: তুমি কি আকাশের তারাগুলো দেখতে পাচ্ছ? তারাগুলো তোমাকে কী মনে করিয়ে দিচ্ছে, বলো তো?দ্বিতীয় সৈনিক: তারাগুলো আমাকে আমার ছেলেবেলার কথা মনে করিয়ে দিচ্ছে। আরও মনে করিয়ে দিচ্ছে আমার স্ত্রীর কথা। বাড়িতে থাকলে হয়তো আমরা দুজন একসঙ্গে তারা দেখতাম। আর তোমাকে? তোমাকে কী মনে করিয়ে দিচ্ছে তারাগুলো?প্রথম সৈনিক: মনে করিয়ে দিচ্ছে, আমাদের মাথার ওপর সম্ভবত একটা তাঁবু ছিল এবং কেউ সেটা চুরি করে নিয়ে গেছে!মুক্তিযুদ্ধের সময় একজন তরুণ পাকিস্তানি পাইলটকে তার প্রশিক্ষক শিখিয়ে দিচ্ছিলেন কী করে যুদ্ধবিমান নিয়ে উড্ডয়ন করতে হয়, কী করে মিসাইল ছুড়তে হয়, কীভাবে রাডার ফাঁকি দিতে হয় ইত্যাদি।তরুণ পাইলট: কিন্তু, স্যার, আমি ল্যান্ড করব কীভাবে?প্রশিক্ষক: ও নিয়ে তোমাকে ভাবতে হবে না। এই ভাবনাটা বাংলাদেশি যোদ্ধাদের ওপর ছেড়ে দাও!