যুদ্বাপরাধীদের বিচার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড ফেনীর পরশুরাম উপজেলা শাখার সদস্যরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৩ ডিসেম্বর সকালে পরশুরাম সোনালী ব্যাংকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা যুদ্ধাপরাধীদের বিচার বন্ধে চক্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান।সমাবেশে বক্তব্য দেন পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন চৌধুরী, মির্জানগর ইউনিয়নের চেয়ারম্যান মো. নুরুজ্জামান, মুক্তিযোদ্ধা কমান্ডের পরশুরাম উপজেলা কমান্ডার হুমায়ুন শাহরিয়ার, মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড উপজেলা শাখার আহ্বায়ক মাহবুবুর রহমান, যুগ্ম আহ্বায়ক রাসুল আহাম্মদ প্রমুখ।