যুব রেড ক্রিসেন্ট কমার্স কলেজ শাখার বৃক্ষরোপণ কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এসো শপথ করি, সবুজ পরিবেশ গড়ি’—এ স্লোগান সামনে রেখে যুব রেডক্রিসেন্ট সরকারি কমার্স কলেজ ইউনিট ৪ আগস্ট কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে। এ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে চারা বিতরণ ও শোভাযাত্রার আয়োজন করা হয়। কর্মসূচি উদ্বোধন করেন কমার্স কলেজের অধ্যক্ষ মো. আইয়ুব ভূঁইয়া।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন কলেজ ইউনিটের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মো. কামাল হোসাইন এবং কলেজের ছাত্র প্রতিনিধি সাব্বির চৌধুরী। কার্যক্রমের উদ্বোধন শেষে কলেজের অধ্যক্ষ মো. আইয়ুব ভূঁইয়া যুব সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করেন। চারা বিতরণ শেষে যুব রেডক্রিসেন্ট সরকারি কমার্স কলেজ ইউনিটের যুব সদস্যদের নিয়ে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ইউনিটের কার্যকরী পর্ষদের সদস্য এবং যুব সদস্যরা। বিজ্ঞপ্তি।