যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম কলেজ ইউনিটের উদ্বুদ্ধকরণ কর্মসূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম কলেজ ইউনিটের উদ্যোগে গত ২৯ ও ৩০ আগস্ট দুইদিনব্যাপী নতুন সদস্য সংগ্রহের লক্ষ্যে উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম কলেজের যুবপ্রধান মো. মুফিজুর রহমান চৌধুরী।
এ উপলক্ষে চট্টগ্রাম কলেজের ১৬টি বিভাগের বিভিন্ন শ্রেণিতে প্রচারণা চালায় যুব রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ। প্রচারণায় সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। প্রচারণা কার্যক্রমে উপস্থিত ছিলেন মইনুল ইসলাম, ফারজানা আক্তার, বিরাজু সাহা প্রমুখ। বিজ্ঞপ্তি।