যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম শাখার বিশেষ সাধারণ সভা ১৩ জুলাই যুব প্রধান কাজী তৌফিকুল আজমের সভাপতিত্বে ইউনিট কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ইউনিটের যুব উপ-প্রধান জনি সাহা, ফখরুল ইসলাম চৌধুরী প্রমুখ। সভায় ২০১৪-১৫ সেবাবর্ষের জন্য ফখরুল ইসলাম চৌধুরীকে যুব প্রধান ও মো. ইসমাইল হক চৌধুরীকে সাংগঠনিক বিভাগীয় প্রধান করে ২১ সদস্যের কার্যকরী পর্ষদ গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন যুব উপপ্রধান জিয়াউল কবির ও তন্বী বড়ুয়া, সাংগঠনিক বিভাগীয় উপপ্রধান মো. আরিফুর রহমান, মইনুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ভঁুইয়া ও সাদিয়া আফরিন, প্রশিক্ষণ বিভাগীয় প্রধান মো. হারুনুর রশিদ, উপপ্রধান হাবিবুল বাশার, নাজিফা কানিজ ও ফারজানা আক্তার, দপ্তর বিভাগীয় প্রধান রাজীব দে, উপপ্রধান মিমি আক্তার, সাংস্কৃতিক ও বন্ধুত্ব বিভাগীয় প্রধান রিমা খানম, উপপ্রধান সাদরে ইলাহী পিয়াম, প্রচার ও প্রকাশনা বিভাগীয় প্রধান প্রত্বিরাজ বড়ুয়া, উপপ্রধান মো. আজিম উদ্দিন চৌধুরী, রক্ত ও সেবা বিভাগীয় প্রধান মো. আরাফাত হোসেন, উপপ্রধান এসএম সাহিম সাকিব চৌধুরী, সদস্য দীপংকর দাশ ও শাহরিয়ার মোরশেদ। বিজ্ঞপ্তি।