যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুব রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রামের আওতাধীন স্কুল–কলেজ ইউনিটের যুবপ্রধানদের নিয়ে ১৫তম সম্মেলন গত ২৮ মার্চ চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
যুবপ্রধান ফখরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য শেখ শফিউল আজম, যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক ইমাম জাফর সিকদার এবং চট্টগ্রাম সিটি ইউনিটের সাধারণ সম্পাদক এইচ এম সালাউদ্দিন।
সম্মেলনে অন্যদের মধ্যে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের সাবেক যুবপ্রধান আবদুুল জব্বার ও সৌমিত্র চৌধুরী, সিটি ইউনিটের কার্যনির্বাহী সদস্য মহসিন উদ্দিন চৌধুরী ও কাজী তৌফিকুল আজম, ইউনিট লেবেল কর্মকর্তা আবদুুর রহিম, সাবেক কার্যকরী পর্ষদ সদস্য সৈয়দ শাহরিয়ার হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।