যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের ইফতার ও দোয়া মাহফিল এবং নিয়মিত মাসিক সাধারণ সভা গত ২৬ জুন ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুবপ্রধান ফখরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের সাধারণ সম্পাদক এইচ এম সালাউদ্দিন, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের সাবেক যুবপ্রধান গোলাম বাকী, আবদুল জব্বার, মো. শহীদুল ইসলাম, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসমত জাহান, সিটি ইউনিটের নির্বাহী কমিটির সদস্য সাফকাত জাহান, মহসিন উদ্দিন, সিটি ইউনিটের নির্বাহী কমিটির সদস্য বেনজির বিন ইসলাম খান ও কাজী তৌফিকুল আজম। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন শাখার ৪০০ সদস্য ও ২০ জন এতিম শিশু অংশ নেয়।
সভায় যুব কার্যক্রমে অবদান রাখার জন্য যুব রেড ক্রিসেন্ট নাসিরাবাদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ইউনিট ও বিদ্যালয়ের (প্রভাতি) ইউনিটের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক গুলশান আকতার ও দেবাশীষ দাশকে এবং সদ্য বিদায়ী যুবপ্রধান কাজী তৌফিকুল আজমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।