যুব রেড ক্রিসেন্টের বিশ্ব স্বেচ্ছাসেবক দিবস উদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামেও যথাযথ মর্যাদায় বিশ্ব স্বেচ্ছাসেবক দিবস পালিত হয়। কেক কাটার মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন যুব প্রধান ফখরুল ইসলাম চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসমাইল হক চৌধুরী, রাজীব দে, পৃথ্বিরাজ বড়ুয়া, রিমা খানম, আরাফাত হোসেন, উপপ্রধান মো. আজিম উদ্দিন চৌধুরী, মো. আরিফুর রহমান, সাদরে এলাহি, সাহিম সাকির চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।