যুব রেড ক্রিসেন্টের সাধারণ সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের মাসিক সাধারণ সভা গত ২৮ জানুয়ারি সংগঠনের যুব প্রধান বেনজির বিন ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় গত মাসের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রশিক্ষণ ক্যাম্প নিয়ে আলোচনা করেন রাজিব কুমার দেব, জনি সাহা, ফখরুল ইসলাম চৌধুরী, এ এস এম এরফান প্রমুখ। ক্যাম্প সর্ম্পকিত বিভিন্ন প্রশ্নের জবাব দেন বেনজির বিন ইসলাম খান। সভায় ১৮ ফেব্রুয়ারি কাপ্তাইয়ে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের বার্ষিক শিক্ষাসফর আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভার শুরুতে সংগঠনের বিভাগীয় উপপ্রধান সেতু সাহার মা এবং মুক্তদল সদস্য ইনামুল হুদার বাবার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি।