যুব রেডক্রিসেন্ট কমার্স কলেজ ইউনিটের দেয়ালিকা প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুব রেডক্রিসেন্ট সরকারি কমার্স কলজ ইউনিট ২৫ আগস্ট কলেজ প্রাঙ্গণে সংগঠনের কার্যক্রম নিয়ে একটি দেয়ালিকা প্রকাশ করে। দেয়ালিকা প্রদর্শনী অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ রওশন আরা বেগম। এ ছাড়া এ সময় আরও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ আইয়ুব ভূঁইয়া, যুব রেডক্রিসেন্টের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ কামাল হোসাইন, যুব রেডক্রিসেন্ট চট্টগ্রামের যুব উপপ্রধান তান্নি বড়ুয়া। অনুষ্ঠান উদ্বোধনের পর প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। প্রদর্শনীতে সংগঠনের কার্যক্রমের ছবি প্রদর্শন করা হয়। বিজ্ঞপ্তি।