যুবসমাজের উন্নয়ন ছাড়া সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শিক্ষা-কাজের সংগ্রামে দলীয়করণ, সন্ত্রাসবাদ রুখো’—এই আহ্বানে কক্সবাজারে পালিত হয়েছে বাংলাদেশ যুব ইউনিয়নের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। গত ২৮ আগস্ট বিকেলে যুব ইউনিয়ন কক্সবাজার জেলা কমিটির উদ্যোগে বের করা হয় শোভাযাত্রা। কক্সবাজার শহরের শহীদ দৌলত ময়দান থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা গেটে পথসমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
জেলা যুব ইউনিয়নের আহ্বায়ক শংকর বড়ুয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন যুব ইউনিয়নের সাবেক সদস্যসচিব করিম উল্লাহ, ছাত্রনেতা রিপন বড়ুয়া, সুখেন্দু বড়ুয়া, উত্তম পাল, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শহীদুল্লাহ শহীদ, যুবনেতা আমান উল্লাহ, ফাতেমা আক্তার, ফাতেমা শাহী, আবুল কাশেম, মনির মোবারক, আলা উদ্দিন কাদেরী, মোসাদ্দিক হোসেন, জসিম আজাদ, আনোয়ার হোসেন চৌধুরী প্রমুখ। কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি সৌরভ দেব ও সাধারণ সম্পাদক অন্তিক চক্রবর্তী।
বক্তারা বলেন, শিক্ষা-কাজের অধিকারসহ যুগোপযোগী জাতীয় যুবনীতি প্রণয়ন করা আজ সময়ের দাবি্। দেশের জনসংখ্যার অর্ধেকের বেশি যুবসমাজের উন্নয়ন ও কর্মসংস্থান ছাড়া সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। এ জন্য প্রথমে প্রয়োজন যুগোপযোগী জাতীয় যুবনীতি বাস্তবায়ন।