যে কথা বলতে মানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছু কথা কিছু স্থানে বলা যাবে না। কোন কথা কোথায় বলা যাবে না, সেটা এই ফিচারটি পড়লেই পরিষ্কার হয়ে যাবে।

বলা যাবে
স্যার, চিকেন ফ্রাই কি খাবেন না নিয়ে যাবেন?
বলা যাবে না
ভাই, মুরগি কি খাইবেন
না লইয়া যাইবেন?

বলা যাবে
স্যার, আমি দেশি–বিদেশি কোম্পানিতে চাকরি করছি। সাত বছরের অভিজ্ঞতা।
বলা যাবে না
আমি দেশে–বিদেশে গোপনে, প্রকাশ্যে হাফ ডজন বিয়ে করেছি। চার বছরের সংসার করার অভিজ্ঞতা। আমার কাছে মেয়ে দিলে মেয়ে সুখে থাকবে।

বলা যাবে
এই বার পাড়াইলেও আর ভাঙব না। পাঁচ বছরের গ্যারান্টি।
বলা যাবে না
এমন প্লাস্টার করেছি, হাতুড়ি দিয়ে বাড়ি দিলেও ভাঙবে না। গ্যারান্টি!

বলা যাবে
লইয়া যান,
ফাটব না।
বলা যাবে না
পটকা ক্যারি করতে ভয় পােচ্ছন কেন?
নিয়ে যান। বললাম তো ফাটবে না।

নিরীহ প্রেমের ছড়া
অনিক খান
তোমার গায়ে
হাত রাখিনি জ্বরে
কেউ কী দেখে
ফেলল কি না ডরে!

ভালোবাসি
বলছি না আর ফোনে
সবাই এখন
সবার কথা শোনে!

দাঁড়াই না আর
তোমার কলেজ গেটে
সন্দজনক
গতিবিধির থ্রেটে!

পত্র দিলেও
কই না প্রাপক ‘দেবী’
ফেলবে মেরে
দেব-দেবীদের সেবী!

ফুটপাতেও
হয় না পাশে হাঁটা
খাম্বাজুড়ে
সিসি টিভি আঁটা!

বরং চলো
ভিন্ন করি সত্তা?
বিভক্তিটাই
এখন নিরাপত্তা!