যে কথা যার ক্ষেত্রে প্রযোজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছু কথা সবার ক্ষেত্রে বলা হলেও বলাটা ঠিক না। কারণ, কথাগুলো কেবল নির্দিষ্ট শ্রেণী বা ব্যক্তিবিশেষের জন্যই প্রযোজ্য। বিস্তারিত জানাচ্ছেন ইকবাল খন্দকারতোর বেইল নাইএ কথাটা সাধারণত সমাজের নিচুতলার মানুষের ক্ষেত্রেই বেশি বলা হয়। অথচ এটা তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ, তাদের কেউ রিকশা চালায়, কেউ বাইসাইকেল। রিকশায়ও বেল আছে, বাইসাইকেলেও বেল আছে। অতএব তাদের বেল তথা বেইল না থাকার কোনো কারণই নেই। ‘বেইল নাই’ কথাটা প্রযোজ্য বড়লোকের ক্ষেত্রে। কারণ, তারা দামি দামি গাড়ি চালায়। আর গাড়িতে কখনোই বেল থাকে বলে আমাদের অন্তত জানা নেই।তুই কিন্তু মার খাবিকিছু কিছু মানুষ আছে, যারা কোনো কিছু কেনার পর যতক্ষণ না পয়সা উসুল করতে পারে, ততক্ষণ ঘুমাতে পারে না। খালি অস্থির লাগে, খালি অস্থির লাগে। মার খাবি—কথাটা তাদের জন্যই প্রযোজ্য। কারণ, তারা পঞ্চাশ টাকা কেজি দরে চাল কেনার পর শুধু সেই চালের ভাত খেয়েই ক্ষান্ত হয় না, মাড়টাও চুমুক দিয়ে খেয়ে ফেলতে চায়। তাই মার খাওয়ার কথা বলা যেতেই পারে। উল্লেখ্য, মার আর মাড়ের মধ্যে বানানগত খানিকটা তফাত থাকলেও আজকাল অনেকেই ‘র’ আর ‘ড়’-এর উচ্চারণে ভুল করে থাকেন বলে উচ্চারণগত তেমন কোনো তফাত নেই।ভূমিকার দরকার নেইকথার শুরুতে একটু বাড়তি কথা বলতে গেলেই অনেকে মুখ পানসে করে বলে ওঠেন, ভূমিকার নাকি দরকার নেই। এই যে বেরসিক কথাটা, এ কথাটা তার ক্ষেত্রেই প্রযোজ্য অর্থাৎ তার মুখ থেকেই বের হয় যে নায়িকা নির্বাচনের ব্যাপারে একটু খুঁতখুঁতে। সে হয়তো ঐশ্বরিয়া, ক্যাটরিনা কিংবা কারিনা কাপুরকে পছন্দ করে। কিন্তু ভূমিকা চাওলাকে পছন্দ করে না, তার ছবি পছন্দ করে না। তাই সে ভূমিকার আভাস পেলেই মেজাজ খারাপ করে বলে, ভূমিকার দরকার নেই।কয়টা বাজে?আমরা মনে করি, যার হাতে ঘড়ি আছে, কেবল তার ক্ষেত্রেই কথাটা প্রযোজ্য। কিন্তু না, ঘড়ি নেই এমন অনেকের ক্ষেত্রেই কথাটা প্রযোজ্য হতে পারে। ফল বিক্রেতার কথাই ধরা যাক। মনে করুন, সে কুল মানে বরই বিক্রি করছে। তার বরইয়ের স্তূপে সব বরই ভালো নাও হতে পারে। কোনো কোনো বরই পচা তথা বাজেও হতে পারে। তাই কেউ কেজি খানেক বরই কেনার পর বিক্রেতার কাছে জানতে চাইতেই পারে, কয়টা বাজে। মানে কেজিতে কয়টা বরই বাজে বা পচা।মাথা খাওমানুষ যে কতভাবে অন্যকে দিব্যি দিতে পারে তার কোনো সীমা নেই। এগুলোর মধ্যে একটা প্রক্রিয়া হলো মাথা খাওয়ার কথা বলা। তবে আমরা মনে করি, এই দিব্যিটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। বরং তার বা তাদের ক্ষেত্রেই প্রযোজ্য, যারা একদমই মাছের মাথা খেতে চায় না। অথচ মাছের মাথায় প্রচুর ভিটামিন। তো ‘মাথা খাও’ বলে মাথা খাওয়ার প্রতি তাদের উৎসাহিত করা যেতেই পারে। আর যে এমনিতেই মাথা খাওয়ার জন্য পাগল, তার ক্ষেত্রে কথাটা বলা একেবারেই বোকামি।