যে কারণে বড়লোকের বাড়িতে যাই না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: কী দেব বলেন—ফলের জুস, চা, কফি, সফট ড্রিংকস নাকি অন্য কিছু? উত্তর: চা।প্রশ্ন: সাধারণ, নাকি হারবাল? গ্রিন টি, নাকি আইস টি?উত্তর: সাধারণ চা।প্রশ্ন: লাল চা, নাকি দুধ চা?উত্তর: দুধ চা।প্রশ্ন: গরুর দুধ, ছাগলের দুধ, নাকি উটের দুধের?উত্তর: গরুর দুধের।প্রশ্ন: ঠান্ডা, নাকি গরম?উত্তর: গরম।প্রশ্ন: ফুলক্রিম, লো ফ্যাট, নাকি ফ্যাট ফ্রি?উত্তর: উমমমম...তারচেয়ে বরং লাল চা-ই দিন।প্রশ্ন: চিনি, নাকি মধু দেব?উত্তর: চিনি দিন দয়া করে।প্রশ্ন: ক্যান সুগার, নাকি বিট সুগার?উত্তর: ক্যান সুগারই দিন।প্রশ্ন: সাদা, বাদামি, নাকি হলুদ চিনি?উত্তর: থাক ভাই, চা লাগবে না! আপনি আমাকে এক গেলাস পানি দিন!প্রশ্ন: মিনারেল, নাকি নরমাল?উত্তর: মিনারেল।প্রশ্ন: ফ্লেভারড, নাকি নন ফ্লেভারড?উত্তর: ভাই রে, অত কিছু বুঝি না! আপনি আমাকে নদীর পানিই দিন!