যে সাইটে সবাই বন্ধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো বন্ধুসভার ওয়েবসাইট চালু হয়েছে ইন্টারনেটে।এটা আসলে হয়ে উঠেছে সাইবার জগতে বন্ধুদের ভার্চুয়াল মিলনমেলা। www.bondhushava.com ঠিকানার এই সাইট সব বন্ধুর জন্য অবারিত।এ ছাড়া প্রথম আলোর ওয়েবসাইটের (www.prothom-alo.com) বাঁ দিকে নিচে পাওয়া যাবে বন্ধুসভার সংযুক্তি। এতে ক্লিক করলে আসবে বন্ধুসভার ওয়েবসাইট।সদস্য হতে চাইলে: ওয়েবসাইটে বন্ধুসভার সদস্য হতে চাইলে প্রথমে নিবন্ধন করতে হবে। ওয়েবসাইটের ডান পাশে ওপরে লেখা ‘রেজিস্ট্রেশন’ বাটনে ক্লিক করলে একটি ফরম আসবে। প্রয়োজনীয় তথ্য দিয়ে ফরমটির সব অংশ পূরণ করে পাঠিয়ে দিতে হবে। প্রদত্ত তথ্য গ্রহণযোগ্য হলে আপনি যে ই-মেইল ঠিকানা থেকে নিবন্ধন (রেজিস্ট্রেশন) করেছেন, সেই ঠিকানায় পাসওয়ার্ড ও অ্যাক্টিভেশন লিংকসংবলিত একটি বার্তা চলে যাবে। এই বার্তায় থাকা ওয়েব ঠিকানায় (অ্যাক্টিভেশন লিংক) ক্লিক করলেই নিবন্ধনের কাজ শেষহবে।নিবন্ধনের পর পুরো প্রক্রিয়াটির জন্য আপনাকে সর্বোচ্চ ৭২ ঘণ্টা অপেক্ষা করতে হবে। বন্ধুসভার সদস্য হওয়ার পর নিজের পাতায় প্রবেশ করতে ওয়েবসাইটের ডান পাশে ওপরের দিকে ‘সাইন-ইন’ বাটনে ক্লিক করলে ‘আপনার নাম’, ‘পাসওয়ার্ড’ ও ‘পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকলে পুনরায় নির্ধারণ করুন’ লেখা একটি পৃষ্ঠা আসবে। প্রথম দুটি অংশে আপনার ইউজার নাম ও বন্ধুসভা থেকে পাঠানো পাসওয়ার্ড লিখে ‘পাঠিয়ে দিন’ বাটনে ক্লিক করে নিজের পৃষ্ঠায় প্রবেশ করতে পারবেন। প্রথম পাতা: বন্ধুসভার ওয়েবসাইটের প্রথম পাতার বাঁ পাশে দেখা যাবে বন্ধুদের সাম্প্রতিক লেখা। ‘বিস্তারিত’ অপশনে ক্লিক করে মূল লেখাটি পড়া যাবে। মূল লেখার নিচের দিকে ‘আপনার মন্তব্য’ অংশে ওই লেখা সম্পর্কে নিজের মন্তব্য জানাতে পারবেন। ডান পাশে ‘সপ্তাহের সেরা লেখা’, ‘নোটিশ বোর্ড’ ও ‘আলোকচিত্র’ অপশনগুলো আছে। নোটিশ বোর্ড ও আলোকচিত্র অপশনে আপনার মন্তব্য লেখার সুযোগ আছে।গঠনতন্ত্র অংশে প্রথম আলো বন্ধুসভা গঠনতন্ত্রের বিস্তারিত পাওয়া যাবে।অনুষ্ঠানের ছবি অংশে বন্ধুসভার বন্ধুদের বিভিন্ন অনুষ্ঠানের ছবি দেখা যাবে।এ ছাড়া খেলাধুলা, উদ্যোগ, নোটিশ বোর্ড, কমিটি, ছবি, প্রবাস বন্ধু, অনুষ্ঠান, সাম্প্রতিক খবর, প্রকাশনা অংশে বন্ধুসভাসংক্রান্ত তথ্য ও ছবি পাওয়া যাবে।নিজের লেখা নিজের ছবি: বন্ধুসভার ওয়েবসাইটে নিজের লেখা প্রকাশ করতে পারেন। পারবেন ছবিও রাখতে। লেখা ও ছবি প্রকাশ এবং সম্পাদনা করতে ‘অ্যাডমিন’ অপশনে ক্লিক করলে পোস্ট, মন্তব্য, বার্তা, প্রোফাইল লেখা একটি ড্যাশবোর্ড পাওয়া যাবে। ‘অ্যাডমিন’ অপশন থেকেই লেখা ও ছবি প্রকাশ ও সম্পাদনা করা যাবে।ওয়েবসাইটে লিখতে চাইলে অভ্র বাংলা সফটওয়্যারের প্রয়োজন হবে।‘নতুন ছবি পোস্ট’ বাটনটিতে ক্লিক করলে যে পৃষ্ঠাটি আসবে, সেখানে হেডারের মধ্যে শিরোনাম লিখতে হবে।যেমন ছবিটি যে অনুষ্ঠানের তার নাম। এরপর ক্যাটাগরি অংশ থেকে ‘ফটোগ্রাফি, আঁকা ছবি’ নির্বাচন করতে হবে। এরপর ‘ছবি আপলোড/ ব্যবহার’-এ ক্লিক করলে মিডিয়া আপলোডার আসবে। ‘ফাইল সিলেক্ট করো’ বাটনে ক্লিক করে নিজের পছন্দমতো ছবি নির্বাচন করুন এবং ক্যাপশন লিখুন। পিকচার আপলোড করে ডান পাশের ওপরের দিকের কাটা চিহ্নে ক্লিক করে বের হয়ে আসুন। এর কিছুক্ষণের মধ্যেই পৃষ্ঠায় ছবিটি দেখা যাবে। ‘মন্তব্য’ বাটনে ক্লিক করে আপনার লেখা ও ছবিতে অন্য সদস্যদের করা মন্তব্য পড়তে পারবেন। ‘বার্তা’ অপশনে ক্লিক করে আপনাকে অন্য সদস্যদের পাঠানো বার্তা পড়তে পারবেন। কাউকে বার্তা পাঠাতে চাইলে যাঁকে বার্তা পাঠাবেন, তাঁর পৃষ্ঠায় গিয়ে বাঁ পাশের ‘যোগাযোগ বার্তা লেখো’ বাটনে ক্লিক করলে লেখার একটা পৃষ্ঠা আসবে। এই পৃষ্ঠায় লিখে ‘পাঠিয়ে দিন’ বাটনে ক্লিক করলে বার্তাটি তাঁর ‘বার্তা’ অংশে গিয়ে জমা হবে।বন্ধুসভার ওয়েবসাইটে বন্ধুরা নিজেদের সৃজনশীলতার প্রকাশটাও ঘটাতে পারছেন ভালোভাবে।এটা হয়ে উঠেছে বন্ধুদের ভার্চুয়াল মিলনকেন্দ্র।