যে সেনা কর্মকর্তাদের দিকে সবার চোখ
মোহাম্মদ হোসেন তানতাবি: ফিল্ড মার্শাল। প্রতিরক্ষামন্ত্রী। ২৯ জানুয়ারি মন্ত্রিসভা বরখাস্তের পর উপপ্রধানমন্ত্রী নিযুক্ত হন। বর্তমানে উচ্চতর সামরিক পরিষদের প্রধান। ১৯৯১ সাল থেকে প্রতিরক্ষামন্ত্রী। এ ছাড়া ১৯৯৫ সাল থেকে সশস্ত্র বাহিনীর জেনারেল কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন।আব্দ এল আজিজ সেইফ-এলদিন: লেফটেন্যান্ট জেনারেল। বিমান প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার। ২০০৫ সাল থেকে বিমান প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন।রেদা মাহমুদ হাফেজ মোহাম্মদ: এয়ার মার্শাল। এয়ার ফোর্স কমান্ডার। ২০০৭ সাল থেকে বিমানবাহিনীর চিফ অব স্টাফ এবং ২০০৮ সালে এয়ার মার্শাল হন।সামি হাফেজ ইনান: লেফটেন্যান্ট জেনারেল। সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ। ২০০০ সাল থেকে সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফের দায়িত্ব পালন করছেন।মোহাব মামিশ: ভাইস অ্যাডমিরাল। নৌবাহিনীর কমান্ডার ইন চিফ। ১৯৭১ সালে একাডেমি থেকে গ্র্যাজুয়েশন। যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, চীন, গ্রিস ও ফ্রান্সে প্রশিক্ষণ নিয়েছেন।হাসান আল-রুয়েইনি: জেনারেল। কায়রো অঞ্চলের সামরিক কমান্ডার। ১১ ফেব্রুয়ারি তিনি কায়রোর তাহরির স্কোয়ারে জনতার সমাবেশে উপস্থিত হয়ে বলেছিলেন তাঁদের দাবি-দাওয়া মেনে নেওয়া হবে।