যেখানে মধুচন্দ্রিমা
বিয়ের পর সবাই চান একটু অবসর; প্রিয়জনকে নিয়ে দূরে কোথাও বেড়িয়ে আসতে। এতে করে একে অপরকে আরও ভালোভাবে চিনে নেওয়া যায়। বাংলাদেশ পর্যটন করপোরেশনের ম্যানেজার, পাবলিক রিলেশন ও ডিউটি ফ্রি ইমপোর্ট পারভেজ আহমেদ চৌধুরী বলেন, ‘বিয়ের পর কোথায় যেতে চান, তা আগেই ঠিক করে রাখা উচিত। হানিমুনে সাধারণত নিরিবিলি পরিবেশ হলে ভালো। এতে ঝামেলা হওয়ার আশঙ্কাও কম থাকে। আর যাওয়ার আগে অবশ্যই প্রস্তুতি নিয়ে রাখতে হবে।’দেশে বেশ কিছু ভ্রমণ-প্রতিষ্ঠান বিয়ে উপলক্ষে বিশেষ প্যাকেজের আয়োজন করে। এ ছাড়া কেউ চাইলে নিজের মতো করেও যেতে পারেন। বাংলাদেশ পর্যটন করপোরেশনের আলাদা কোনো হানিমুন প্যাকেজ না থাকলেও তারা আয়োজন করে দিতে পারে। আপনার চাহিদা জানালে তারা দেশের যেকোনো স্থানে বেড়াতে যাওয়ার ব্যবস্থা করে দেবে। যোগাযোগ: বাংলাদেশ পর্যটন করপোরেশন, ট্যুর ডিভিশন, ৮৩-৮৮ মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা। ফোন: ০১৭১১৩৬৯৯২৮।দ্য গাইড ট্যুরস লিমিটেডগাইড ট্যুরের সঙ্গে সুন্দরবনে যেতে পারেন হানিমুনে। তবে এই আয়োজনটা মূলত খুলনা থেকে করা হয়। তিন দিন, দুই রাত ঘুরে আসতে পারেন সুন্দরবন। জনপ্রতি খরচ পড়বে ১২ হাজার ৩০০ টাকা। যেহেতু তাদের আয়োজনটা খুলনা থেকে, তাই ঢাকা বা অন্য কোনো স্থান থেকে আপনাকে সোজা আগে খুলনা পৌঁছাতে হবে নিজের খরচে। বাকি খরচ তাদের। এ ছাড়া বান্দরবানে যেতে পারেন। এখানে সোজা ঢাকা-বান্দরবান-ঢাকা এসি বাসের ব্যবস্থা থাকছে। আছে তাদের নিজস্ব রিসোর্টে থাকার সুবিধা। গাইড, সকালের নাশতাসহ যানবাহন-সুবিধা দেবে তারা নিজেই। তিন দিন, দুই রাতের প্যাকেজে গেলে খরচ পড়বে জনপ্রতি সর্বনিম্ন আট হাজার ৫০০ টাকা। তবে এ ক্ষেত্রে অবশ্যই সাতজনের বেশি লোক যেতে হবে। আর যদি শুধু দুজন যান, তাহলে জনপ্রতি দিতে হবে ১১ হাজার ৫০০ টাকা করে। ফোন: ৯৮৬২২০৬।এশিয়ান হলিডেহানিমুনে দেশের বাইরে যেতে চাইলে যোগাযোগ করতে পারেন এশিয়ান হলিডেতে। পাঁচ দিন চার রাতের একটি প্যাকেজে ঘুরে আসতে পারেন থাইল্যান্ড। ৭৫ হাজার টাকায় ঘুরে আসা যাবে। তিন তারকা হোটেলে থাকা ছাড়াও প্রতিদিন সকালের নাশতা থাকছে ফ্রি। এ ছাড়া তাদের আরেকটি ট্যুর রয়েছে ঢাকা-সিঙ্গাপুর-মালয়েশিয়া-ঢাকা। একসঙ্গে দুটি দেশ ঘুরে আসতে যেতে পারেন এই প্যাকেজে। জনপ্রতি ৭২ হাজার ৫০০ টাকায় উপরিউক্ত সুবিধাসহ ঘুরে আসা যাবে সহজে। ফোন: ০১৬১২২০০৮০০।গাঙচিল ট্যুরিজমদেশের মধ্যে কক্সবাজার অথবা বান্দরবানে হানিমুনে যেতে চাইলে গাঙচিলে যোগাযোগ করতে পারেন। গাঙচিলের আয়োজনে কক্সবাজারে হানিমুনে গেলে পাওয়া যাবে তিন তারকা হোটেলে থাকা-খাওয়াসহ বাড়তি ক্যান্ডেল নাইট ডিনার। থাকছে হানিমুনের বিশেষ কেক। দুই রাত তিন দিনের এই আয়োজনে খরচ পড়বে দুজনের জন্য ১৮ হাজার টাকা। গাঙচিল থেকে ব্যাংকক যেতে চাইলে তিন দিন দুই রাতে জনপ্রতি খরচ পড়বে ৩৯ হাজার টাকা। ফোন: ৭১২৩৩৪৮, ৭১২১১৩১।বেঙ্গল ট্যুর অ্যান্ড ট্রাভেলসতাদের একটি বিশেষ প্যাকেজে যেতে পারেন সুন্দরবন ভ্রমণে। জনপ্রতি ১২ হাজার টাকায় ঘুরে আসা যাবে কটকা ও কচিখালী এলাকা। যোগাযোগ: ৮৮৫৭৪২৪, ৯৮৫৭৪২৪।প্রাইম ট্যুরিজম নেটওয়ার্কএদের বেড়ানো প্যাকেজে যেতে পারেন সুন্দরবনের কটকা, হিরণ পয়েন্ট, করমজল। চার রাত পাঁচ দিনে জনপ্রতি খরচ হবে ১২ হাজার ৯০০ টাকা। ফোন: ৭১১১৯৯০, ০১৯৭১৮১০৬৩১জিঙ্গুয়া বাংলা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসপ্রিয়জনের সান্নিধ্যে সিলেটে হতে পারে আপনার আনন্দময় হানিমুন। তিন দিন দুই রাতের এই প্যাকেজে খরচ পড়বে জনপ্রতি নয় হাজার ৩৬০ টাকা। ফোন: ৮৮২০৪৪০।