যেন এক ভাসমান শহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
170502101143-16-THE-WORLD-CRUISE-SUPER-169
170502101143-16-THE-WORLD-CRUISE-SUPER-169

জাহাজের নাম ‘দ্য ওয়ার্ল্ড’। দেখতে অনেকটা টাইটানিকের মতো। বড় এবং বিলাসবহুল। হংকংয়ের ভিক্টোরিয়া হারবারে সগৌরবে দাঁড়িয়ে আছে ৬৪৪ ফুট লম্বা এই সাদা ইয়ট। এটিই বিশ্বের সবচেয়ে বড় এবং সম্ভবত সবচেয়ে আকর্ষণীয় ‘আবাসিক প্রমোদতরি’।

সাগরে ভাসমান একমাত্র পরিপূর্ণ আকারের টেনিস কোর্টটি আছে এই জাহাজে। আরও আছে সাত হাজার বর্গফুটের স্পা ও ফিটনেস সেন্টার। এ পর্যন্ত এটি ১ হাজার ২১৩টি বন্দর ঘুরেছে। আর পেরিয়েছে ৬ লাখ ৪১ হাজার নটিক্যাল মাইল। শুধু এ বছরই দ্য ওয়ার্ল্ড বিশ্বের সবচেয়ে প্রত্যন্ত দুটি অঞ্চলে অভিযান সম্পন্ন করেছে—অ্যান্টার্কটিকার রস সাগর এবং নিউগিনির কাছাকাছি মেলানেশিয়া।

তবে এই দৃষ্টিনন্দন জাহাজের ১২টি ডেকের কোনোটিই ভাড়ায় পাওয়া যায় না। এতে যুক্ত ১৬৫টি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের সবগুলোই বিক্রি হয়ে গেছে। বাসিন্দাদের সবাই কমপক্ষে কোটি মার্কিন ডলারের মালিক। তাই এ নৌযানে চড়তে হলে আপনাকে একটা আমন্ত্রণ জোগাড় করতে হবে।

দ্য ওয়ার্ল্ড কর্তৃপক্ষ জাহাজটির ভেতরে সব সময় বিশেষ গোপনীয়তা রক্ষা করে চলে। পাপারাজ্জিদের প্রবেশ নিষেধ। কারণ, দ্য ওয়ার্ল্ড একটা প্রশান্তির আশ্রয়। আপনি টেরই পাবেন না, এখানে কারা থাকে। বর্তমানে ১৪২টি অজ্ঞাত পরিবার এই নৌযানের বাসিন্দা। এসব পরিবারের আনুমানিক অর্ধেক উত্তর আমেরিকান, প্রায় ৪৫টি ইউরোপীয় এবং ২০টি দক্ষিণ আফ্রিকান। গড় বয়স ৬৪ বছর।

জাহাজটির মহাব্যবস্থাপক সান্ড্রা মুনি বলেন, অধিকাংশ বাসিন্দা বছরে প্রায় ছয় মাস এখানে থাকেন। জাহাজটিতে ওয়াইফাই সুবিধা আছে, সার্বক্ষণিক ডাক্তার নিযুক্ত থাকেন, শরীরচর্চা পরামর্শকও।

এই জাহাজের জয়জয়কার দেখে প্রতিদ্বন্দ্বী তৈরি হচ্ছে। ২০২১ সালে ইউটোপিয়া নামে একটি পাঁচ তারকা মানের আবাসিক নৌযান যাত্রা শুরু করবে।