প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্ধুরা, আজ আমরা রস+আলো ফটোশপ টিউটোরিয়ালে শিখব কী করে আম পাকাতে হয়। খুব সহজে পাঁচটি ধাপে একটি কাঁচা আম পাকাতে পারি আমরা। নিচের ধাপগুলো অনুসরণ করুন, রাসায়নিক দিয়ে নয়, ফটোশপ দিয়ে আম পাকান!

প্রথমে একটি টসটসে কাঁচা আম ইন্টারনেট থেকে পেড়ে (ডাউনলোড) নিন

কাঁচা আমটি সংরক্ষণ (সেভ) করুন কম্পিউটারের একটি ঝুড়িতে (ফোল্ডারে)

এবার কাঁচা আমটি ছেড়ে দিন (ওপেন) অ্যাডব ফটোশপে

পুরো আমটি ধরুন (সিলেক্ট) ম্যাজিক ওয়ান্ড টুল দিয়ে

আমটি ধরা হলে প্রাকৃতিক রং (হিউ/স্যাচারেশন) বাছাই করুন

দেখুন, কোনো ধরনের রাসায়নিক ছাড়াই কাঁচা আমটি কেমন পেকে গেছে!