যেভাবে ঘুরে দাঁড়াচ্ছে হাইতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত জানুয়ারির প্রলয়ংকরী ভূমিকম্পে মৃত্যু হয় দুই লাখের বেশি হাইতিবাসীর। পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয় ক্যারিবীয় অঞ্চলের ছোট দেশটির রাজধানী পোর্ট অ প্রিন্স। জাতিসংঘ হাইতির এই দুর্যোগকে এই শতাব্দীর অন্যতম ভয়াবহতম মানবিক বিপর্যয় হিসেবে অভিহিত করেছে। বিশ্বের অনেক প্রান্ত থেকেই সহায়তার হাত বাড়ানো হয়েছে হাইতির জন্য। আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্য নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে দেশটির মানুষ। কিন্তু অনেক ক্ষেত্রেই যেমন হয়, একটা সময়ের পর ত্রাণ ও পুনর্বাসন কর্মকাণ্ড বন্ধ হয়ে যায় কি না সেই ভয়ে শঙ্কিত অনেকে।৭ এপ্রিল জাতিসংঘ আয়োজিত একটি দাতা সম্মেলনে হাইতির জন্য জরুরি ও দীর্ঘ মেয়াদে সহায়তা হিসেবে ৯৯০ কোটি ডলারের প্রতিশ্রুতি পাওয়া গেছে। কিন্তু বর্তমানে কীভাবে এগোচ্ছে হাইতির পুনর্বাসন কার্যক্রম?মাথা গোঁজার ঠাঁইয়ের ব্যবস্থাপোর্ট অ প্রিন্সে ভূমিকম্প আঘাত হানার সময় একটি মাটির ঘরে থাকত ইমাকুলি ডরসির পরিবার। ভূমিকম্প মাটিতে মিশিয়ে দেয় তাঁদের বাড়িটিকে। পরিবার নিয়ে ডরসি আশ্রয় নেন উদ্ধারকর্মীদের স্থাপন করা আশ্রয় শিবিরে। মাস দেড়েক পরে তাঁদের জন্য একটি বাড়ি নির্মাণ করে দেয় যুক্তরাষ্ট্রভিত্তিক দাতব্য সংগঠন ‘হাইশিয়ান প্রজেক্ট’। সংগঠনটি পুনর্বাসন কর্মকাণ্ডের অংশ হিসেবে রাজধানীর শহরতলী এলাকায় একটি বিদ্যালয় চালু করেছে। দেশটির পুনর্গঠনের জন্য ‘হাইশিয়ান প্রজেক্ট’ যুক্তরাষ্ট্র থেকে কয়েক লাখ ডলারের তহবিল সংগ্রহ করেছে। এর প্রেসিডেন্ট প্যাট্রিক ময়নিহান জানান, এ মুহূর্তে সেখানে সবচেয়ে বেশি দরকার স্থায়ী ঘর নির্মাণ করা।ময়নিহান জানান, ডরসি পরিবারের জন্য বাড়ি তৈরি করতে তাঁদের সাত হাজার ডলার খরচ হয়েছে। নির্ধারিত সময়েই তাঁরা বাড়িটি নির্মাণ করতে পেরেছেন। বিদ্যুত্ ও পানি সুবিধা ছাড়া এই বাড়িতে থাকা অবশ্য কষ্টেরই হবে। ভূমিকম্পে পোর্ট অ প্রিন্সের সব ধরনের নাগরিক সেবা ব্যবস্থা ভেঙে পড়েছে।সুপেয় পানির জোগানভূমিকম্পের পরপরই সবচেয়ে প্রকট হয়ে দেখা দিয়েছিল যে সমস্যা, সেটি হলো সুপেয় পানির অভাব। যুক্তরাষ্ট্র থেকে হেলিকপ্টার ও জাহাজে করে জরুরি সাহায্য হিসেবে পানি পাঠানো হয়েছিল। কিন্তু ভূমিকম্পের প্রায় তিন মাস পরও সেখানে সুপেয় পানির সরবরাহ একটি বড় সমস্যা হয়ে রয়েছে। মার্কিন কোম্পানি ‘ওয়ার্ল্ড ওয়াটার অ্যান্ড সোলার টেকনোলজিস’ হাইতিতে কয়েকটি সৌরশক্তিচালিত পানির পাম্প ও পানি বিশুদ্ধকরণ যন্ত্র স্থাপন করেছে। কোম্পানির ভাইস প্রেসিডেন্ট মিকি ইঙ্গলস বলেন, ‘সৌভাগ্যের বিষয় হলো, ঠিক ভূমিকম্প আঘাত হানার সময়ই হাইতিতে আমাদের সৌরশক্তিচালিত একটি পানির পাম্প ছিল। হাইতিতে জ্বালানি তেলেরও প্রচণ্ড সংকট চলছে। এ ক্ষেত্রে জেনারেটর চালিত পাম্প চালানো কঠিন। এ পাম্পগুলো সৌরশক্তি চালিত বলে তেলের প্রয়োজন নেই। কোনো ধরনের পরিবেশদূষণও করে না।’ইঙ্গলস জানান, বর্তমানে হাইতিতে এ ধরনের চারটি পাম্প স্থাপন করা হয়েছে। প্রতিটি পাম্প দিনে ৩০ হাজার গ্যালন পানি তুলতে পারে।আহতদের পুনর্বাসনআরেকটি সাহায্য সংস্থা ‘হাইতি হসপিটাল অ্যাপিল’ ভূমিকম্পের পর সেখানে প্রথম মেরুদণ্ডের আঘাতের চিকিত্সা ইউনিট চালু করেছে। বর্তমানে ওই ইউনিটে ২০ জনকে চিকিত্সা দেওয়া হচ্ছে। এরা সবাই ভূমিকম্পের শিকার। ইউনিটের কর্মী কারউইন হিল বলেন, ভূমিকম্পের কারণে পঙ্গু হয়ে যাওয়া মানুষের অনেকেই মেরুদণ্ডে আঘাত পেয়েছে। এমন অনেক রোগীকে আমরা পেয়েছি, আতঙ্কে যাদের বাকেরাধ হয়ে গিয়েছিল। অনেকেই মৃত্যু কামনা করছিল পঙ্গুত্ব আর দারিদ্র্যের কারণে। কিন্তু ওই রোগীদের মানসিক অবস্থার পরিবর্তন হয়েছে। তাদের মধ্যে এখন আশার সঞ্চার হয়েছে। অনেকের ঠোঁটের কোণে এখন হাসির রেখাও দেখা যায়।’সাহায্যের ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গিস্থানীয়ভাবে নিবন্ধিত বেসরকারি সংস্থা ‘ক্রিস্টিয়ান এইড’ ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে নগদ অর্থ সহায়তার কাজ করছে। সংস্থারকর্মী নাইজেল টিমিনস বলেন, সাধারণত ত্রাণ বিতরণের সময় খাদ্য ও অন্য দ্রব্যসামগ্রী বিতরণ করা হয়। কিন্তু সবারই একই ধরনের সাহায্য দরকার হয় না। নগদ অর্থ সহায়তা দিলে প্রত্যেকে নিজের চাহিদা অনুযায়ী খাদ্য, কম্বল বা ওষুধ অর্থাত্ তাঁর যেটা দরকার সেটা কিনে নিতে পারেন। অনেকে হয়তো এই অর্থ সাহায্যকে পুঁজি হিসেবে ব্যবহার করে আবার তাঁর ব্যবসাটি শুরু করতে পারেন।টিমিনস জানান, ভূমিকম্পের পর বিধ্বস্ত পোর্ট অ প্রিন্স ও জ্যাকমেল এলাকা ছেড়ে অনেকেই গ্রামাঞ্চলে তাদের স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছে। ওই সব অঞ্চলে এখন কোনো কোনো পাঁচজনের পরিবারে মানুষ বেড়ে এখন হয়েছে হয়তো ১৩ জন। তার মানে বাড়তি খাবারের ব্যবস্থা করতে হচ্ছে গ্রামের মানুষদের। তবে এ নিয়ে মনঃক্ষুণ্ন না কেউই। অভূতপূর্ব এ বিপর্যয়ে গোটা দেশজুড়ে মানুষের মধ্যে দেখা যাচ্ছে ঐক্য ও সহযোগিতার মনোভাব।স্বেচ্ছাসেবীর ভূমিকায় তারকারাভূমিকম্পের পরপরই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাভিত্তিক দাতব্য সংস্থা ‘প্রজেক্ট মেডিশেয়ার’ হাইতিতে একটি ভ্রাম্যমাণ পঙ্গু হাসপাতাল স্থাপন করে। তাদের আর্থিক সহায়তা দিয়েছেন পপতারকা লেডি গাগাসহ অনেকে। ডব্লিউবিসি ওয়াল্টারওয়েট বিশ্ব চ্যাম্পিয়ন আন্দ্রে বের্তো আর তাঁর ভাই ক্লিভল্যান্ড এসেছেন রোগীদের স্ট্রেচার আর মালপত্র বহন করতে। ওই ভূমিকম্পে আটজন আত্মীয়কে হারিয়েছেন আন্দ্রে।সূত্র: বিবিসি