যেভাবে বিশুদ্ধ করা যাবে ঢাকার বাতাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দূষণের দিক দিয়ে ঢাকার বায়ু পৃথিবীতে দ্বিতীয় অবস্থানে আছে। এভাবে চলতে থাকলে অচিরেই আমাদের কপালে যে ‘শ্রেষ্ঠত্ব’ জুটবে তা বলাই বাহুল্য। অথচ এ নিয়ে কারও কোনো মাথাব্যথাই যেন নেই! আর কেউ না ভাবুক, ঢাকার বাতাস কীভাবে বিশুদ্ধ করা যায়, তা নিয়ে ভেবে ভেবে কিছু কূলকিনারা করেছেন শরীফমজুমদার

চিপস, চানাচুরসহ আরও অনেক পণ্যের প্যাকেটে বেশ উল্লেখযোগ্য পরিমাণ ‘একশ ভাগ বিশুদ্ধ বায়ু’ ভর্তি থাকে। সেসব ‘বিশুদ্ধ’ বাতাস ঢাকায় ছেড়ে দেওয়া যেতে পারে।

আজিব ব্যাপার, প্যাকেটের গায়ে লেইখা রাখছে ‘বাতাসের দাম সংযুক্ত’ অথচ ভিতরে তো এক ফোঁটা বাতাসও নাই। তাইলে ক্যামনে কী?

আরে মামা, শ্বাসের লগে যে বাতাস লইতাছেন, সেই বাতাস তো আসে এই প্যাকেট থেইকাই!

সমাজে ‘পাম্প’ অর্থাৎ বাতাস দিতে পটু এমন অনেক মানুষই আছে। তাদের দিয়ে ঢাকাকে বিশুদ্ধ বাতাস বা ‘পাম্প’ দেওয়া যেতে পারে।

কই, এত মানুষ পাম্প দিল, অথচ যেই বাতাস হেই হাওয়াই তো রইল।

হুর মিয়া, আপনেরাও যা। বলি, বাতাস কি আর ভালা মাইনষে দেয়?

মানবদেহের শ্বাসযন্ত্র আর হৃৎপিণ্ড যেমন কার্বন ডাই-অক্সাইডযুক্ত ‘দূষিত’ বাতাস শরীর থেকে বের করে দেয়, ঢাকার জন্যও তেমন কৃত্রিম শ্বাসযন্ত্র আর হৃৎপিণ্ডের ব্যবস্থা করা যেতে পারে।

কী আশ্চর্য, এমন খুক খুক আওয়াজ আসে কোত্থেকে?

ওমা, জানেন না কাহিনি? সকাল থেকে ঢাকার লাংসে প্রবলেম!

এত কিছুতেও কাজ না হলে ঢাকার বাতাসকে সোজাসুজি ‘ড্রাই ওয়াশ’ করা যেতে পারে।

দ্যাখেন কী লেখছে পেপারে, বাতাস ড্রাই ওয়াশ করার জন্য যে কেমিক্যাল ব্যবহার করা হইছে, সেইটাও নাকি দুই নম্বর!

কলিকাল রে ভাই কলিকাল। যতবার নাক দিয়ে বাতাস টানি, মনে হয়, এই বুঝি শেষ শ্বাস গ্রহণ করলাম। আহা রে বাতাস, আহা বাতাস!

কী মিয়া, তুমি তো আমারে ধইরা ফেললা... খুক...খুক...খুক...

হ, চলেন আমরা একটা কাশির প্রতিযোগিতা করি। বাতাস এত দূষিত, কাশি আসবেই। খুক...খুক...খুক...