প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>লেখা: আশফাকুর রহমান ও আন্ নাসের নাবিল
১. যখন দেখবেন দৈনিক পত্রিকায় গলা পর্যন্ত পানিতে ডুবে থাকা বাঘের ছবি ছাপা হয়েছে।
২. যখন দেখবেন এটিএম বুথে ঢোকা বেশির ভাগ লোকের আসলে এটিএম কার্ডই নেই।
৩. যখন দেখবেন শার্টের ওপরের দুটি বোতাম খোলা রাখলেও মুরব্বিরা রাগ করছেন না।
৪. যখন দেখবেন গোসল করার জন্য আর কোনো শুকনো গামছা বা তোয়ালে অবশিষ্ট নেই।
৫. যখন দেখবেন দোকান থেকে আইসক্রিম কিনে বাসায় এসে জুস খেতে হচ্ছে।
৬. যখন দেখবেন পত্রিকা পড়ার সময় আবহাওয়ার পূর্বাভাস অংশটুকু লোকে আর এড়িয়ে যাচ্ছে না।
৭. যখন দেখবেন আশপাশে হুট করে টাক মাথার লোকের সংখ্যা বেড়ে গেছে।
৮. যখন দেখবেন ‘মশারি কে টাঙাবে’—এই ইস্যু নিয়ে ঘুমানোর আগে কোনো ঝামেলা হচ্ছে না।
৯. যখন দেখবেন রস+আলোর এই সংখ্যা আপনি হাতপাখা বা টিস্যু হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করে ফেলেছেন।