যেভাবে শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বমেলার আনুষ্ঠানিক নাম ‘ইউনিভার্সাল এক্সপোজিশন’। শুরু থেকে বিভিন্ন সময় বিভিন্ন উদ্দেশ্য সাধন করেছে এই প্রদর্শনী। প্রথম বিশ্বমেলাটি হয় ১৮৫১ সালে লন্ডনের হাইড পার্কে। এর গালভরা এক নামও ছিল—‘দ্য গ্রেট এক্সিবিশন অব দ্য ওয়ার্কস অব ইন্ডাস্ট্রি অব অল কন্টিনেন্টস’ অর্থাৎ ‘মহাদেশগুলোর উৎপন্ন শিল্পপণ্যের বিশাল প্রদর্শনী’। এতে প্রদর্শিত বিষয়গুলোর মধ্যে ছিল প্রথম পাবলিক টয়লেট ও আধুনিক ফ্যাক্স মেশিনের আদি সংস্করণসহ অনেক কিছু। তবে সবকিছুকে ছাপিয়ে গিয়েছিল ক্রিস্টাল প্যালেস। এটি ছিল ঢালাই লোহা ও কাচে তৈরি গ্রিনহাউসের মতো দেখতে একটি কাঠামো। প্রদর্শনীটি হয়েছিল এরই ভেতর।