
বাসের জানালার পাশে বসে মুঠোফোনে রসের আলাপ করছেন। ছিনতাইকারী মুঠোফোনটা ছিনিয়ে নিয়ে দিল দৌড়। হয়ে গেল কলড্রপ। এই কলড্রপে পয়সা ফেরত পাবেন কোন যুক্তিতে?
এই কলড্রপের জন্য ছিনতাইকারী দায়ী। ছিনতাইকারীর সাজা দরকার।
‘সাজা’ দরকার হইলে মেক আপম্যানরে খবর দেন। ভালো কইরা সাজাইয়া দিবোনে।

ব্যাটারি ঠিকঠাক চার্জ হয় না, ফলে যখন–তখন ধপ করে অফ হয়ে যায় মুঠোফোন। কথা বলার মাঝখানে ব্যাটারির এমন আচরণের কলড্রপ হলে পয়সা ফেরতের প্রশ্নই ওঠে না।
তোর উচিত মোবাইলে নিয়মিত চার্জ দেওয়া।
চার্জটা অবশ্যই নরমাল চার্জ। ‘লাঠিচার্জ’ কিন্তু না।
মুঠোফোনে অনেকক্ষণ ধরে কথা বলছেন। আপনার স্ত্রী ধরে নিল কারও সঙ্গে প্রেমালাপ করছেন। তাই মুঠোফোন কেড়ে নিয়ে মারল আছাড়। এই কলড্রপের জন্য পয়সা ফেরত পাবেন না।
বউ, তুমি যে আমার মোবাইলটা ধইরা আছাড় মারলা, এইটা তুমি ঠিক করলা না।

সরি, মোবাইল ধইরা আছাড় মারা আমার উচিত হয় নাই। আছাড় মারা দরকার ছিল তোমারে।

ক্লাসে বসে লুকিয়ে লুকিয়ে কথা বলার সময় স্যার দেখে ফেললেন। ভয়ে মুঠোফোন লুকাতে গিয়ে কলড্রপ হলো। কোনো যুক্তিতেই এই কলড্রপের পয়সা ফেরত পাবেন না।
ক্লাসে বসে মোবাইলে কথা বলতে নিষেধ করিনি?
স্যার, তাহলে কি এখন থেকে ক্লাসে বসে টিঅ্যান্ডটি ফোনে কথা বলব?