যেসব কারণে বন্দরনগরী জলাবদ্ধ থাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়র পরিবর্তন হলেও পরিবর্তন হয় না বন্দরনগরী চট্টগ্রামের জলাবদ্ধতার চিত্র। একটু বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার এই চিত্র অপরিবর্তনীয় থাকার কারণ পাঠকদের উদ্দেশে তুলে ধরেছেন চট্টগ্রামের সন্তান শাহাদাত হোসেন

.
.

বেকারত্ব ঘোচাতে

চাকরির প্রত্যাশায় ঘুরতে থাকা বেকারের সংখ্যা কম নয়। অথচ বুদ্ধি খাটালে বেকারত্ব ঘুচিয়ে যে কেউ হতে পারেন উদ্যোক্তা। বন্দরনগরীর জলাবদ্ধতা উদ্যোক্তাদের জন্য সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিয়েছে। একটু বৃষ্টিতেই জলমগ্ন এই নগরীতে যাতায়াতের মাধ্যম হিসেবে বিভিন্ন রুটে বাসের পরিবর্তে নৌকা চলাচলের ব্যবস্থা করলে খুলে যাবে যেকোনো উদ্যোক্তার ভাগ্য।

দক্ষ সাঁতারু গড়ে তুলতে

মাইকেল ফেল্‌প্‌সের মতো দক্ষ সাঁতারু গড়ে তুলতে প্রয়োজন পর্যাপ্ত সুইমিংপুলের। জলমগ্ন এই বন্দরনগরীতে যে কেউ সহজেই সাঁতার কাটতে পারবে। সমগ্র চট্টগ্রাম শহরই প্রাকৃতিকভাবে সুইমিংপুলে পরিণত হয়েছে। ফলে কৃত্রিমভাবে কোনো সুইমিংপুল নির্মাণ করার কোনো প্রয়োজনই নেই।

.
.

ভিন্ন ধরনের পর্যটন অঞ্চল

বন্দরনগরী থেকে দূরে অবস্থিত কাপ্তাইয়ে কৃত্রিম হ্রদ তৈরি করা হয়েছে। এই হ্রদে পর্যটকেরা নৌকায় চড়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে। অথচ চট্টগ্রাম নগরীতেই প্রাকৃতিকভাবে গড়ে উঠেছে একটি নতুন হ্রদ। যে হ্রদে নৌকায় চড়ে পর্যটকেরা মানুষের দুঃখ-দুর্দশা স্বচক্ষে দেখতে পাবে।

নতুন বন্দর

জলমগ্ন এই নগরীতে বয়ে চলা নদীটি পথনদী নামে পরিচিত। পথনদীর সঙ্গে কর্ণফুলীর সংযোগ স্থাপিত হলে জাহাজ সরাসরি চট্টগ্রাম নগরীতে মালামাল নিয়ে আসতে পারবে। ফলে দেশের বিভিন্ন স্থানে মালামাল পরিবহনের খরচ কিছুটা হলেও কমবে।