যেসব পানীয় ওজন কমায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাবের পানি ক্লান্তি কাটায়, ওজন কমায়। মডেল: ওসিন ও বাপ্পা, ছবি: অধুনা
ডাবের পানি ক্লান্তি কাটায়, ওজন কমায়। মডেল: ওসিন ও বাপ্পা, ছবি: অধুনা

ওজন নিয়ে আমরা সবাই কমবেশি দুশ্চিন্তা করি। ওজন কমাতে বা ওজন ঠিক রাখতে হরহামেশাই আমাদের কোনো না কোনো চেষ্টা থাকে। নিয়মিত শরীরচর্চা, খাদ্যাভ্যাসে পরিবর্তন ইত্যাদি মেনে চলছি। কিন্তু আমরা অনেকেই জানি না এগুলো ছাড়াও শরীরের ওজন কমাতে সহায়তা করে কিছু পানীয়। এ ব্যাপারে পুষ্টিবিদ আখতারুন্নাহার আলো বলেন, ক্ষুধা কমানোর ক্ষেত্রে চা-কফি এগুলো খুবই কার্যকর ভূমিকা পালন করে। যেমন—একজন ব্যক্তি যদি দিনে অনেকবার গ্রিন টি বা কফি পান করেন, তাহলে তাঁর ক্ষুধা কম পাবে, সে ক্ষেত্রে এই পানীয় ওজন কমাতে সাহায্য করে। আবার অনেক সময় আমরা অবসরে বিভিন্ন নাশতা-জাতীয় খাবার খাই, কিন্তু সেসবের পরিবর্তে যদি সবজির স্যুপ খাওয়া যায়, তাহলে তা শরীরের ওজন কমাতে সাহায্য করে।
গ্রিন টি
দিনে তিন থেকে পাঁচ কাপ গ্রিন টি পান করলে শরীর থেকে ৩৫-৪০ শতাংশ মেদ ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে।

কালো কফি
কালো বা ব্ল্যাক কফিতে যেহেতু কোনো দুধ-চিনি থাকে না। কাজেই এটি দিনে দুই-তিনবার পান করার ফলে তা শরীরের ওজন কমাতে সাহায্য করে।

গ্রিন টিও খেতে পারেন
গ্রিন টিও খেতে পারেন

দইয়ের স্মুদি
একটি সমীক্ষায় দেখা গেছে, দই যদি খাদ্যাভ্যাসে রাখা যায়, তবে তা ৬১ শতাংশ মেদ ঝরাতে সাহায্য করে।
করলার জুস
যদিও এটা অনেকেই পছন্দ করেন না এবং শুনতে অরুচিকর মনে হতে পারে। এর অ্যান্টিঅক্সিডেন্ট শরীর সম্পূর্ণরূপে দূষণ দূর করে। হজমক্রিয়া উন্নত করে।
সবজির জুস
খাওয়ার আগে যদি এক গ্লাস সবজির জুস পান করা যায়, তবে তা ওজন কমাতে অনেক ক্ষেত্রে সাহায্য করে।
পাস্তুরিত দুধ বা স্কিমড মিল্ক

এতে কোনো রকম ক্যালরি থাকে না। ফলে তা খাওয়ার ফলে শরীরের মেদ ঝরে যায়।

ডাবের পানি
অনেক সময় দেখা যায় আমরা ক্লান্তি কাটাতে কোমল পানীয় পান করি। এগুলো শরীরের ওজন বাড়ায়। এসেবর বদলে ডাবের পানি পান করা যেতে পারে।

দারুচিনি ও মধুর মিশ্রণ
দারুচিনি ও মধুর মিশ্রণ একসঙ্গে করে গরম পানির সঙ্গে মিশিয়ে পান করলে তা মেদ ঝরাতে সাহায্য করে।

আদা ও লেবু
আদা ও লেবুর রস একটি গ্লাসে পানির সঙ্গে মিশিয়ে পান করলে তা ওজন কমাতে সাহায্য করে। এসব পানীয় সাধারণত শরীরের ওজন কমাতে সাহায্য করে। নিয়মমতো এগুলো পান করলে শরীরের ওজন কমানো সম্ভব।

সূত্র: ফেমিনা, নাউলস.কম, ইন্ডিয়া টাইমস।
গ্রন্থনা: ফারজানা জামান