যেহেতু আগামীকাল নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেহেতু আগামীকাল নির্বাচন, সেহেতু...সেহেতু কী, চলুন জেনে নেওয়া যাক!

.
.

যেহেতু আগামীকাল নির্বাচন, সেহেতু আজ রাতে দরজার নিচ দিয়ে মিষ্টির প্যাকেট, বিড়ি, সিগারেট ইত্যাদি একটু বেশি করেই ঢুকবে
শোনেন মিয়া ভাই, এর আগেরবার কিন্তু আমার মিষ্টি খাইয়াও আমারে ভোট দেন নাই।
এর আগেরবার আপনের মিষ্টি খাইছিল পিঁপড়ায়। পিঁপড়ারে জিগান।

যেহেতু আগামীকাল নির্বাচন, সেহেতু ফুলের দোকানগুলোতে আসবে বিরাট সব চালান
পাস করলে নেতার চারপাশে ফুলের স্তূপ ফালায়া দিমু।
ফুলে কিন্তু পোকাও থাকে। মুখে ঢুইকা গেলে উনার মুখের ভিত্রেই কীটনাশক প্রয়োগ করতে হইব।
যেহেতু আগামীকাল নির্বাচন, সেহেতু ঝড়–বৃষ্টি হলেও পোস্টার ছিঁড়ে যাওয়াসংক্রান্ত উদ্বেগ বাড়বে না প্রার্থীদের
কালকাই যেহেতু নির্বাচন, অতএব পোস্টার নিয়া আর টেনশন করি না। প্রচার যা হওয়ার হইয়া গেছে।
স্যার, তাইলে পোস্টার খুইলা পোস্টারের দড়ি দিয়া পায়জামার ফিতা বানাই?