যোগব্যায়াম: অর্ধবক্রাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্ধতি প্রথমে বজ্রাসনে বসুন। দুই পা পেছনের দিকে নিয়ে পায়ের পাতার ওপর ভর দিয়ে বসাটাই বজ্রাসন।  তারপর আপনার পা দুটি আসনে ছড়িয়ে দিন।  এবার ডান পা সোজা রেখে বাঁ পা হাঁটুতে ভাঁজ করে ডান পায়ের বাইরের দিকে রাখুন। এ সময় হাঁটু সোজা রাখুন।  এবার ডান হাত বাঁ পায়ের বাইরের দিকে চাপ দিয়ে রাখুন এবং বাঁ হাত পিঠের মাঝখানে রাখুন ও হাতের তালুটি রাখুন মাটির দিকে।  শরীর সামনের দিকে টানটান করুন এবং লম্বা করে নিঃশ্বাস নিন। দম ছাড়তে ছাড়তে এবার কোমরের ওপরের অংশ যতটুকু সম্ভব পেছন দিকে বাঁকা করুন।  দম স্বাভাবিক রেখে এ অবস্থায় ১০ সেকেন্ড স্থির থাকুন।  দম নিতে নিতে এবার সামনে ফিরে আসুন।  এবার দুই হাত দুই পায়ের পাশে এনে রাখুন। আপনার বাঁ পা সোজা নিয়ে আসুন অর্থাৎ দুই পা জোড়া করুন। একইভাবে বিপরীত দিকে করুন। আবার আগের মতো বজ্রাসনে চলে আসুন।  শবাসনে বিশ্রাম নিন। এভাবে পুরো প্রক্রিয়াটি তিনবার করুন।উপকারিতাপেট, কোমর ও ঊরুর মেদ কমে এর মাধ্যমে। মেরুদণ্ড ও কোমর ব্যথাও এটির অভ্যাসে কমে যায়। এ আসনটি শরীরের গঠনও সুন্দর করে। ১০ থেকে ২২ বছর বয়স পর্যন্ত বিশেষ প্রক্রিয়ায় এ আসনটি করলে লম্বা হওয়ারও সম্ভাবনা রয়েছে। মনে রাখুনযোগব্যায়াম করার সময় সুতি ও ঢিলেঢালা পোশাক পরুন। এতে রক্ত সঞ্চালন-প্রক্রিয়া সহজ ও ভালো হয়। খোলামেলা ও আলো-বাতাস আছে এমন স্থানে যোগব্যায়াম করুন। প্রতিদিন একটি নির্দিষ্ট সময় বের করে নিন যোগব্যায়াম করার জন্য।