যোগাযোগের ক্যারিয়ার বিষয়ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল শুক্রবার বেলা তিনটায় যোগাযোগ প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে নগরের সার্সন রোডে অবস্থিত ফটোব্যাংক গ্যালারিতে ক্যারিয়ারবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হবে। ‘আমার ক্যারিয়ার আমার ভবিষ্যৎ’ শীর্ষক এই কর্মশালায় প্রশিক্ষক থাকবেন শিল্পপ্রতিষ্ঠান বিএসআরএমের হেড অব মার্কেটিং মোহাম্মদ ফিরোজ, অতিরিক্ত কর কমিশনার আবু দাউদ, ব্যাংক এশিয়ার উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রোসাঙ্গির। কর্মশালায় যোগ দিতে ইচ্ছুক ব্যক্তিরা ৬ সার্সন রোড চট্টগ্রাম ঠিকানায় যোগাযোগ করতে পারেন। বিস্তারিত ফোনে (০১৭৬-৫৮৭২০০৫) জানা যাবে। বিজ্ঞপ্তি।