যৌগের নতুন রূপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাগনেসিয়াম কার্বনেটের নতুন একটি রূপ তৈরি করেছেন সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। গবেষকদের মতে, এই বস্তুর উপরিতলে রয়েছে বহু ছিদ্র। তা ছাড়া এটি অনিয়তাকার এবং এর পানি শোষণক্ষমতাও ‘অবিশ্বাস্য’। ইলেকট্রনিক যন্ত্রপাতির আর্দ্রতা নিয়ন্ত্রণ এবং ওষুধশিল্পে রাসায়নিক বা তেল ছলকে পড়ে বিষাক্তকরণ প্রতিরোধে ম্যাগনেসিয়াম কার্বনেটের এই নতুন অনিয়তাকার রূপটি ব্যবহার করা যেতে পারে।প্লস ওয়ান সাময়িকীতে এই গবেষণা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সংশ্লিষ্ট গবেষক মারিয়া স্ট্রম বলেন, এই অনিয়তাকার ম্যাগনেসিয়াম কার্বনেট নিম্ন তাপমাত্রায় অতি সহজেই তৈরি করা যায়। ফলে শিল্পক্ষেত্রে এটির বহুমাত্রিক ব্যবহার সম্ভব হবে। হাফিংটন পোস্ট।