যৌথ টক শো
যৌথ খামার হয়, ব্যাংকে যৌথ অ্যাকাউন্ট হয়, যৌথ প্রযোজনায় মুভি হলে কেন যৌথ টক শো সম্ভব নয়? আমাদের টক শোর ইদানীং যে অবস্থা, অল্প কজন বক্তাকে ঘুরেফিরে সব চ্যানেল কাভার করতে হয়। এতে তাঁদের ওপর যেমন অতিরিক্ত শারীরিক চাপ পড়ছে, সেই সঙ্গে চ্যানেলওয়ালাদের ওপরও পড়ছে একটা বাড়তি মানসিক চাপ। এর ফলে কিছুদিনের মধ্যেই যে বক্তারা উল্টাপাল্টা বলা শুরু করবেন না, কে জানে! এ ক্ষেত্রে টক শোর বক্তা এবং চ্যানেল— দুপক্ষকেই বাঁচাতে রস+আলোর একটি প্রস্তাব আছে। আপনারা একটা যৌথ টক শোর আয়োজন করুন। সব চ্যানেল একসঙ্গে কাভার করবে, অন এয়ার করবে। যে চ্যানেলের যে বক্তার কথা ভালো লাগবে, তারা সেটুকু দেখাবে। প্রয়োজনে সঞ্চালকও একাধিক হতে পারেন। সকাল থেকে মধ্য-রাত অবধি চলবে। এক ঘণ্টা পর পর নতুন নতুন বক্তা আসবেন। আগের বক্তারা বিশেষ খামটা নিয়ে একটু বাইরে গিয়ে হাওয়া-বাতাস খেয়ে আবার অংশ নেবেন। এতে কারও ওপর কোনো অতিরিক্ত চাপ পড়ার সম্ভাবনা নেই।
পাইরেটস অব দ্য নারায়াণগঞ্জ