প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পারিবারিক, নৈতিক ও ধর্মীয় শিক্ষার মাধ্যমে নারী নির্যাতন, উত্ত্যক্তকরণ ও হয়রানি রোধ করা সম্ভব। পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থায় নারীর অবস্থানকে খাটো করে দেখা হয়। নারীদের সম্মান করার শিক্ষা পরিবারকেই দিতে হবে।
যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধে ছোট কুমিরার লতিফা সিদ্দিকী কলেজে গত শনিবার অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ মহিলা পরিষদ এ মতবিনিময় সভার আয়োজন করে।
লতিফা সিদ্দিকী কলেজের শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বলেন, শালীনতা বিবর্জিত আচার–আচরণ সম্পর্কে সচেতন হতে হবে। লিঙ্গবৈষম্য দূর করে সমতাপূর্ণ সমাজব্যবস্থা তৈরির জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সভায় প্রধান আলোচক ছিলেন মহিলা পরিষদ চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি লতিফা কবির। আলোচনায় আরও অংশ নেন জহিরুল আলম চৌধুরী, শিরিন আখতার, চৌধুরী আহসানুল করিম প্রমুখ। বিজ্ঞপ্তি।