র সুঁ ই ঘ র থে কে

বিফ খিচুড়ি
উপকরণ: হাড়সহ ১ কেজি গরুর মাংস, চাল ১ কেজি, সয়াবিন তেল ৩০০ গ্রাম, এলাচ ২ গ্রাম, দারুচিনি ৩-৪টা, লং ১টা, কাঁচা মরিচ ৫০ গ্রাম, হলুদ ১ চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, আদা ও রসুন বাটা ২ চা-চামচ, লবণ পরিমাণমতো, পেঁয়াজ ২৫০ গ্রাম।
প্রণালি: মাংস কেটে ভালো করে ধুয়ে নিন। এবার একটি পাত্রে মাংস, পেঁয়াজ, হলুদ, গুঁড়া মরিচ, আদা, রসুন, দারুচিনি, এলাচ, তেল ১০০ গ্রাম মিশিয়ে নিন। মধ্যম আঁচে ৩০ মিনিট রান্না করুন। মাংস হয়ে গেলে ধোয়া চালের মধ্যে একটু পেঁয়াজ, মরিচ, তেল, দারুচিনি, এলাচ, লং ইত্যাদিসহ চুলায় ভাজতে হবে। পাঁচ-সাত মিনিট ভেজে নিয়ে ২ কেজি পরিমাণ পানি দিন। কিছুক্ষণ রান্নার পর রান্না করা মাংস চালের সঙ্গে মিশিয়ে দিতে হবে। এরপর পানি শুকিয়ে গেলে নামিয়ে নিয়ে পরিবেশন করতে পারেন।

নবাবি জাফরানি শরবত
উপকরণ: তরল দুধ ১০০ গ্রাম, আইসক্রিম ভ্যানিলা ১ স্কুপ, কাঠবাদাম ৫০ গ্রাম, পেস্তাবাদাম ৫০ গ্রাম, জাফরান সামান্য, কেওরাজল ২ চা-চামচ, সুইটবল পরিমাণমতো, স্ট্রবেরি সিরাপ পরিমাণমতো, বাদামের গুঁড়া ৫০ গ্রাম।
প্রণালি: ব্লেন্ডারের ভেতরে তরল দুধের সঙ্গে সুইটবল ও বাদামের গুঁড়া বাদে বাকি সব দিয়ে ব্লেন্ড করে নিন। এরপর গ্লাসে ঢেলে সুইটবল ও বাদামের গুঁড়া ওপরে দিয়ে পরিবেশন করুন।