রং আর নকশায় বর্ণিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেমন রঙের ছটা, তেমনি নকশার বাহার—ঘর সাজানোর জন্য এ ধরনের নানা পণ্য এখন পাওয়া যাচ্ছে নগরের দোকানগুলোতে। জয়পুরি বা রাজস্থানি নকশার বর্ণিলতার কথাই যেন মনে করিয়ে দেয়। তবে এই পণ্যগুলো আমাদের দেশেই তৈরি।ঘরে বাড়তি ঔজ্জ্বল্য যোগ করতে ব্যবহার করতে পারেন এগুলো। ঘর সাজানোর বিভিন্ন সামগ্রী, যেমন—দোরঘণ্টি বা ডোরবেল, ঝালর, ওয়াল শোপিস, হাতপাখা, আয়না, টব থেকে শুরু করে জুয়েলারি বক্স, টিস্যুবক্স, চাবি রাখার স্ট্যান্ড ইত্যাদি মিলিয়ে প্রচুর পণ্য পাওয়া যাচ্ছে। চোখধাঁধানো এসব পণ্য তৈরি করতে ব্যবহূত হচ্ছে কাগজের বোর্ড, রেক্সিন, চুমকি, ঝুনঝুনি, ছোট আকৃতির কুলা, কাপড় ইত্যাদি।ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের হ্যান্ডিজের স্বত্বাধিকারী মো. আলমগীরের সঙ্গে কথা বলে জানা গেল, তাঁদের তৈরি এসব পণ্য দেশের বাইরে অস্ট্রেলিয়া, কানাডা, ইতালি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং মধ্যপ্রাচ্যের অনেক দেশের মেলা ও নানা প্রদর্শনীতেও বিক্রি হচ্ছে। আর সেখানে এই পণ্যের প্রতি ক্রেতাদের চাহিদাও রয়েছে প্রচুর। ঢাকা ছাড়াও তিনি বাংলাদেশের অন্যান্য শহরেও এই পণ্য সরবরাহ করে থাকেন।মো. আলমগীর আরও জানালেন, এই পণ্যগুলো তৈরির সময় রংকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়। এখানকার সবকটি পণ্যই বেশ রংচঙে এবং নকশাও খুব আকর্ষণীয়। আর এ জন্যই কেবল ঘর সাজানোর জন্যই নয়; বরং গায়েহলুদ ও বিভিন্ন অনুষ্ঠানের মঞ্চসজ্জায়ও হরদম ব্যবহূত হচ্ছে এসব। এই পণ্যের আরেকটি বিশেষত্ব হলো, এর পুরোটাই হাতে তৈরি অর্থাৎ বলা যেতে পারে, এটি সম্পূর্ণ মেশিনের স্পর্শ ছাড়াই তৈরি হয়ে থাকে। এখানকার পণ্যগুলো কিনতে পারবেন ১০০ থেকে দুই হাজার ৫০০ টাকার মধ্যে। ঢাকা থেকে এই পণ্যগুলো সংগ্রহ করতে চাইলে আপনাকে চলে যেতে হবে বসুন্ধরা সিটির হ্যান্ডিজ, বনানী ১১ নম্বর সড়কের আইডিয়া অথবা সীমান্ত স্কয়ারের পুষ্পিত সীমান্তে।